1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
হিজলায় বিয়ের দাবিতে সালমানের বাড়িতে ‘অন্তঃসত্ত্বা’ তরুণীর অনশন। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ।
সংবাদ শিরনাম :

হিজলায় বিয়ের দাবিতে সালমানের বাড়িতে ‘অন্তঃসত্ত্বা’ তরুণীর অনশন।

  • আপডেট সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫২৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার //

বিয়ের দাবিতে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন (পশ্চিম) ছাত্রলীগের প্রচার সম্পাদক মো. সালমানের বাড়িতে দুদিন ধরে অনশন করছেন এক তরুণী (১৯)। তার দাবি, তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সকালে ছাত্রলীগ নেতার বাড়িতে ওঠেন ওই তরুণী। ঘটনার পর থেকে পালিয়েছেন ছাত্রলীগ নেতা সালমান। খবর পেয়ে ওই বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। শনিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত বিয়ের দাবিতে ওই তরুণী সেখানেই অবস্থান করছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

অভিযুক্ত মো. সালমান গুয়াবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘোষেরচর গ্রামের আক্তার বেপারীর ছেলে এবং গুয়াবাড়িয়া ইউনিয়ন (পশ্চিম) ছাত্রলীগের প্রচার সম্পাদক।

স্থানীয়রা জানান, ছাত্রলীগ নেতা সালমান ও তরুণীর বাড়ি পাশাপাশি। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টার ওই তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় সালমানকে আটক করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. ফয়সাল ঘটনাস্থলে যান। তিনি সালমানের বাবা আক্তার বেপারীকে সেখানে আসতে বলেন। পরে সালিশ বসে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আক্তার বেপারী তার ছেলে সালমানের সঙ্গে ওই তরুণীর বিয়ের আশ্বাস দেন। পরে ছেলেকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যান।

পরদিন ছেলেকে বাড়ি থেকে অন্যত্র পাঠিয়ে দেন আক্তার বেপারী। এরপর থেকে তিনি বিয়ের বিষয়টি এড়িয়ে যান। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার থেকে সালমানের বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী।

তরুণীর ভাষ্যমতে, সালমানের সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক। সালমান বিয়ের প্রলোভনে তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেন। এরপর থেকে তিনি বিয়ের জন্য চাপ দিয়ে আসছিলেন। কিন্তু সালমান রাজি হচ্ছিলেন না। বর্তমানে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। বুধবার রাতেও তার বাড়িতে এসে সালমান শারীরিক মেলামেশা করেন। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি এলাকায় নেই। বাধ্য হয়ে তিনি সালমানের বাড়িতে চলে আসেন। সালমানের পরিবারের লোকজন বিষয়টি মেনে না নেওয়ায় তিনি অনশন করছেন।

ভুক্তভোগী তরুণী বলেন, ‘সালমান ও আমার সম্পর্কের বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেছে। এখন আমার গর্ভে তার সন্তান। বাড়ি ফেরার পথও বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় বিয়ে না হলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথ নেই।’

গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. ফয়সাল জানান, উভয় পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা সালমানের বাবা আক্তার বেপারী বলেন, ‘বললেইতো হুট করে বিয়ে দেওয়া যায় না। আয়োজনের বিষয় আছে। আমি মেয়ের পরিবারকে কিছুদিন অপেক্ষা করতে বলেছি। ছেলে ফিরে এলে তার কাছে সঠিক ঘটনা জানা যাবে। অভিযোগ সত্য হলে ওই মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে সমস্যার সমাধান করবো।’

গুয়াবাড়িয়া ইউনিয়ন (পশ্চিম) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হামিম ঘরামী বলেন, সালমান গুয়াবাড়িয়া ইউনিয়ন (পশ্চিম) ছাত্রলীগের সভাপতির অনুসারী। তার সঙ্গে আমার তেমন যোগাযোগ নেই। তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ আমার জানা নেই।

এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা মো. ইউনুস মিয়া জানান, প্রতারণার বিষয়ে আইন রয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা করা হলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews