বরিশাল জেলার হিজলা উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নে অদ্য রোজ মঙ্গলবার সকালে স্থানীয় জনতার হাতে ৪ ডাকাত আটক।
পরে হিজলা থানা পুলিশের কাছে সোপর্দ। ঘটনাক্রমে জানা যায় গত ২৬/০৭/২০২১ ইং রোজ সোমবার দিবাগত রাত্রে মেঘনা নদীতে একটি জেলে নৌকা ডাকাতের কবলে পড়ে। তখন ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে উক্ত জেলে নৌকার মাঝি মাল্লাদের কে মেরে আহত করে নদীতে ফেলে দেয়। তখন নৌকাটি তারা মাছ নদীতে তলিয়ে দেয়, অনেক কাকুতি-মিনতি করেও ডাকাতের হাত থেকে রেহাই পাননি আক্রান্ত জেলেরা। তখন মেমানিয়া ইউনিয়নের নিবাসী আক্তার সরদারের ছেলে বাদশা সরদার ডাকাতের রামদার কোপে গুরুতর আহত হন। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তাদের সকলকে মাঝনদীতে ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়ে যান।
এক থেকে দেড় ঘন্টা তারা মাঝ নদীতে আহত অবস্থায় থাকার পরে অজ্ঞাত একটি জেলে নৌকা তাদের উদ্ধার করে হিজলা উপজেলা হিজলা গৌরবদি ইউনিয়নের কাকুরিয়া বাজার পর্যন্ত পৌঁছে দেন। তখন ডাকাত দলের কয়েকজন সদস্য কে চিনে ফেলেন জেলে নৌকার মাঝী ইউনুস শিকদার। পরে রাত পোহালে সকালবেলা ডাকাত দল যাদের কে চিনতে পেরেছেন তাদের বাড়ি থেকে দেশীয় অস্ত্র এবং ডাকাতি কাজে ব্যবহৃত নৌকাসহ ৪ ডাকাত কে জনগনকে সঙ্গে নিয়ে আটক করেন। পরে থানা পুলিশকে অবহিত করেন। আটককৃতরা হলেন ডাকাত দলের মূল হোতা সুজন (ওরফে চোরা সুজন), মিরাজ,ইকবাল ও রুবেল। আটককৃত সকলের বয়স ২০থেকে ২৫ এর ভিতরে। প্রাথমিক ধারণায় তাদের একজনের বাড়ি নোয়াখালী জেলায়, বাকি তিনজন হিজলা উপজেলায় এদের দুইজন উপজেলার কাইসমা এলাকার ও একজন হিজলায় গৌরবদী ইউনিয়নের বাসিন্দা। এ ব্যাপারে হিজলা থানার এসআই আরিফুল ইসলাম আমাদেরকে জানান খবর পেয়ে আমরা চার ডাকাতকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছি এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন।,মামলা হলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হিজলায় থানার এস,আই,আরিফুল ইসলাম।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply