বোয়ালখালীর উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সারোয়াতলী দুর্গাসংঘ ও শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রমকে আর্থিক অনুদান প্রদান করেছেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন।
আজ (২৯ নভেম্বর) সোমবার দুপুরে সারোয়াতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেলাল হোসেন পূর্বের প্রতিশ্রুতি মোতাবেক ব্যক্তিগত তহবিল থেকে সারোয়াতলী দুর্গাসংঘ ও শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রমের নির্মাণাধীন মন্দিরের ছাদ ঢালাইয়ের জন্য নগদ ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
এ সময় সেবাশ্রমের পক্ষ থেকে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এতে উপস্থিত ছিলেন সেবাশ্রমের সভাপতি অনির্বাণ দাশ বাবু, সাধারণ সম্পাদক সঞ্জয় মজুমদার, অর্থ সম্পাদক নির্মল দে, সাংস্কৃতিক সম্পাদক টিটু কান্তি দে ইমন, কার্যকরী সদস্য গোবিন্দ প্রসাদ দে, তরুণ পারিয়াল, কিশোর কান্তি দাশ, বিভু প্রসাদ দে, সংরক্ষিত ইউপি সদস্যা প্রণতি মল্লিক, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল জলিল, ৬ নং সংরক্ষিত ইউপি সদস্য নিলুফা বেগম, সাবেক ইউপি সদস্য সুনীল দাশ,অজয় মজুমদার, রণি কান্তি দে, টিটন দে, শিমুল দে, সুজন দে, দেবু সেন প্রমুখ।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply