মৃত্যু ব্যক্তির কার্ডে চাউল উঠিয়ে খেলেন ইউপি মেম্বার ওহাব আলী গোলদার।
আপডেট সময় :
শনিবার, ১ মে, ২০২১
১৭৪৮
০ বার সংবাদটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি //
গরিবের কার্ড থাকে যেনো সে চাউল পায়, রেশন পায় এবং সরকার থেকে অনুদান পায়, কিন্তু সেই কার্ড যদি পকেট ভারী করে ইউপি সদস্যের, এবং কার্ডধারী লোকটি যদি হয় মৃত্যু, তবে যেনো কথাই নাই।
বলছি বরিশাল জেলার হিজলা উপজেলা মেমানিয়া ইউনিয়নের চর দূর্গাপুর ওয়ার্ডের ইউপি সদস্য ওহাব আলী গোলদারের কথা।
মেম্বার ওহাব আলী গোলদার বিগত দিনে এমন অনেক বয়স্কভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা কার্ড করিয়ে নিজেই ভোগ করতেন কার্ডের সুযোগ সুবিদা।
সম্প্রতি জানা যায়, বিগত ৩ বছর পূর্বে মারা যান রবিউল ইসলামের বাবা, এরপর ওই কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদে গেলে মেম্বার ওহাব আলী গোলদার জোরপূর্বক কার্ড রেখে দেন এবং বলেন, কার্ড দিয়ে যা, চাউল পাবি না, কিন্তু ৩ বছর পর মেম্বার ওহাব আলী গোলদার রবিউল কে ডেকে নিয়ে কার্ড দিয়ে বলেন, চাউল নিয়ে আয় তোর বাবার নামের কার্ডে আর দোয়া করিস, সামনে নির্বাচন। আরো জানা যায় যে, ৩ মৃত্যু ব্যক্তির নামের কার্ড দিয়ে ওহাব আলী মেম্বার নিজেই চাউল নিয়ে নিতো। মৃত্যু ব্যক্তিরা হলো রাজ্জাক মোল্লা, হোসেন হাওলাদার, রতন মাতব্বর।
এ ব্যপারে ইউপি সদস্য ওহাব আলী গোলদার কে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে, কোন সদুত্তর না দিয়ে সাক্ষাতে দেখা করার কথা বলে এবং চেয়ারম্যান’র উপর দায় এড়াতে চান।
এ ব্যাপারে হিজলা উপজেলা নির্বাহী অফিসার জানান, ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply