1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মানুষ যখনই কোন অসহায় অবস্থায় পড়েছে তখনই পা‌শে দাঁঁ‌ড়ি‌য়ে‌ছে বাংলাদেশ পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
সংবাদ শিরনাম :

মানুষ যখনই কোন অসহায় অবস্থায় পড়েছে তখনই পা‌শে দাঁঁ‌ড়ি‌য়ে‌ছে বাংলাদেশ পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৩৭৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ঃ   যেকোনো দুর্যোগে যেকোনো পরিস্থিতিতে মানুষ যখনই কোন অসহায় অবস্থায় পড়েছে তখনই পা‌শে দাঁঁ‌ড়ি‌য়ে‌ছে বাংলাদেশ পুলিশ। জঙ্গিবাদ দমন থেকে শুরু করে কোভিড পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ পুলিশের প্রাগ্রসর ভূমিকা আমাদেরকে মনে করিয়ে দেয় বঙ্গবন্ধুর সেই ‘জনতার পুলিশের’ কথা। বাংলাদেশ পুলিশ ধীরে ধীরে সত্যিকার অর্থেই বঙ্গবন্ধুর ‘জনতার পুলিশ’ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ‘জনবান্ধব পুলিশে’ রূপান্তরিত হচ্ছে। আমাদের বর্তমান পুলিশ আর সেই আগের পুলিশ নয়; আমরা এখন তাদের নাগরিক সেবার প্রত্যয় দেখে গর্ববোধ করি।

আজ ০১ অক্টোবর ২০২০ পুলিশ হেডকোয়ার্টার্সে এক মতবিনিময় সভায় বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি মহোদয় এসব কথা বলেন। উক্ত সভায় নাগরিকসেবা কে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আইজিপি’র প্রায়োগিক বিট পুলিশিং কার্যক্রমকে অধিকতর ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। সেই সাথে বাংলাদেশ পুলিশের দুই লক্ষাধিক সদস্য যাতে বিকেন্দ্রিভূত হয়ে নিবিড় পুলিশিং সেবা জনগণের দোরগোঁঁড়ায় পৌঁছে দিতে পারে, সেজন্য তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে বিভাগীয় ও জেলা পর্যায়ে ‘পুলিশ মেডিকেল সার্ভিসেস’ গঠনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা আলোচনা করা হয়। বাংলাদেশ পুলিশের সদস্যরা যাতে ঢাকামুখী না হয়ে, জেলা শহর কেন্দ্রিক চাকরির চিন্তা করেন সেজন্য বিভাগীয় পর্যায়ে পুলিশ সদস্যদের সন্তানদের জন্য উন্নত মানের বিদ্যাপীঠ প্রকল্প নেয়ার বিষয়ে আলোচনা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব মোস্তাফা কামাল উদ্দীন, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, ড. মোঃ হারুন-অর-রশিদ বিশ্বাস, অতিরিক্ত সচিব সহ বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজিপিবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন বলেন, বাংলাদেশ পুলিশ ইতিমধ্যেই অপরাধ নির্মূলে তাদের দক্ষতা ও সক্ষমতার পরিচয় দিয়েছেন। ভবিষ্যতমুখী, প্রযুক্তিনির্ভর, চৌকস এই বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকল্পে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে চলেছে।

আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সিনিয়র সচিব সহ উপস্থিত সকলকে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এই মতবিনিময় সভায় যোগ দেয়ায় ধন্যবাদ জানান এবং আবারো পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপন ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews