বোয়ালখালীতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মদ-গাঁজা উদ্ধার, আটক ৩ জন
আপডেট সময় :
শনিবার, ১০ জুলাই, ২০২১
২৫৫
০ বার সংবাদটি পড়া হয়েছে
এম মনির চৌধুরী রানা //
বোয়ালখালীতে বিশেষ অভিযান বিপুল পরিমাণ মদ ও গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গতকাল (০৬ জুলাই) মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা সূত্রধর পাড়ার বিনোদ চৌধুরীর ছেলে শ্রীধাম চৌধুরী (৪০) ও মৃত বানেশ্বর সূত্রধরের ছেলে রূপন সূত্রধর (৫৫) এবং পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে মো. শহিদুল্লাহ সইয়্যা (৪০)।
ওসি আবদুল করিম বলেন, শ্রীধাম চৌধুরী ও রূপন সূত্রধরকে মদ ও মো. শহিদুল্লাহ সইয়্যার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়েরের পর আসামিদের বুধবার (৭ জুলাই) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো.আবদুল করিম।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply