1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বোয়ালখালীতে নববধূর লাশ উদ্ধার - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
নোটিশ :
হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১ চরমোনাই হাট ক্যাম্পেইনে অনুষ্ঠিত “সুপার বুল” প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে “মিস্টার লাল-চান” নামের একটি আকর্ষণীয় ষাঁড়। মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার। চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাও মোবাইল ফোন লুট।
সংবাদ শিরনাম :

বোয়ালখালীতে নববধূর লাশ উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩৮২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানা

চট্টগ্রামের বোয়ালখালীতে নিগার সুলতানা (১৭) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (২৯ সেপ্টেম্বর)বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে পুলিশ লাশ উদ্ধার করে।নিহত নববধূ নিগার সুলতানা বোয়ালখালী ৪ নং শাকপুরা ইউনিয়নের আহমদ মিয়ার মেয়ে। সে শাকপুরা পাইলট প্রবর্ত্তক কণ্যা বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী।

গত দুই মাস আগে পশ্চিম গোমদন্ডী মহল্লা চৌধুরী বাড়ির মো.হেলালের সাথে বিয়ে হয়।নিহতের স্বামী মো. হেলাল জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নিগার সুলতানা রাগ করে ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় নিগারের বাপের বাড়িতে খবর দেওয়া হয়। বিকেল ৫টা দিকে দরজা ভেঙে ঘরে ঝুলন্ত অবস্থায় নিগারকে পাওয়া যায়।

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের স্বজন মোঃ রুবেল বলেন, নিগার স্বামীর সাথে বড় ভাবির অবৈধ সম্পর্কের কারনে পারিবারিক কলহ সৃষ্টি হয় নিগার প্রতিবাদ করার কারনে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠ তদন্ত করে বিচার দাবী করছি।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সাইফুর বলেন, খবর পেয়ে উপজেলা হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews