1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বসন্ত-ভালোবাসায় বরিশাল বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভিড় - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ।
সংবাদ শিরনাম :

বসন্ত-ভালোবাসায় বরিশাল বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভিড়

  • আপডেট সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম::

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বরিশাল বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়। মা-বাবা ও প্রিয়জনকে সঙ্গে নিয়ে নির্মল আনন্দ উপভোগ করেন ছোটদের পাশাপাশি বড়রাও। বরিশাল নগরীর ১০টির বেশি স্পটে বিনোদন প্রেমীরা ভিড় করেছেন।

দেখা যায়, নানা রংঙ্গের পোশাকে শিশু, কিশোর, তরুন-তরুনী শুরু করে সকল বয়সের নারী-পুরুষ মিলে বরিশালের বিনোদন কেন্দ্রে ঘুরে ঘুরে সময় কাটিয়েছেন। আগামি দুই একদিন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নদী-খালের দেশ বরিশালের বিভিন্ন মনোরম পরিবেশে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে বেড়াতে স্বাচ্ছন্দ বোধ করেন অনেকেই। কিন্তু বিভিন্ন উৎসবে এসব বিনোদন কেন্দ্রগুলো পরিণত হয় লোকারণ্যে। এবারও নিসর্গ, কীর্তনখোলা নদী তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকা,মুক্তিযোদ্ধা পার্ক,স্বাধীনতা পার্ক,বঙ্গবন্ধু উদ্যান, কীর্তনখোলা নদীর উপর নির্মিত দপদপিয়া সেতু (শহীদ আব্দুর রব সেরনিয়াবাত), উজিরপুরের গুঠিয়ার দৃষ্টিনন্দন বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স, দুর্গা সাগর, শিশু পার্ক এবং বিশ্ববিদ্যালয় এলাকাও বিনোদনপ্রেমীদের ভিড় দেখা গেছে। সাথে নদীতে নৌকা-ট্রলারে বেড়ানোর সুযোগ।

নিসর্গ ও প্লানেট পার্কের রাইডারগুলো বিশেষ আকর্ষণ ছিলো শিশুদের। বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো যেন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। ব্যাপক লোক সমাগমকে কেন্দ্র করে বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন ধরনের খেলনা, বেলুন, হাওয়াই মিঠাই, আইসক্রিমসহ বিভিন্ন পণ্যের হকারদের হাঁকডাক আর চটপটি ও ফুসকার দোকানিদের টানাটানি ছিল সারাক্ষণ। কেউ এসেছেন একা, আবার কেউবা এসেছেন পরিবার পরিজন নিয়ে। এসেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের আনাগোনা।

নগরীর বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে দেখা গেছে, ক্লান্ত বিনোদনপ্রেমীরা গাছের ছায়ায় বসে পড়েছেন। অনেকে আবার পার্কের লেকের পাড়ে দল বেধে ঘুরছেন। ঘুড়তে আসা ফারজানা আক্তার ইভা নামের দর্শনার্থী জানান, আজ ভালবাসা দিবসে পরিবারের লোকজন নিয়ে ঘুড়তে বের হলাম।এ ছাড়া সাপ্তাহিক ছুটির দিন গুলোতে প্রায় সময় পেয়ে ঘুড়তে চলে আসলাম।

ঘুড়তে আসা আবির হোসেন জানান, ছেলে-মেয়ের আবদার মেটাতে এখানে পরিবারের সদস্যদের নিয়ে আসা পরিবারের লোকজন নিয়ে খুব আনন্দ করছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি লক্ষ করা গেছে। তাদের সাথে কথা হলে বলেন, পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসে বরিশাল এর আশপাশের অনেক দর্শনার্থীরা এসেছেন। আমরা চেষ্টা করছি দর্শনার্থীদের সর্বোচ্চ সুবিধা দেয়ার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews