1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।

বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩২৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ আজ ভয়াল ১৫ আগস্ট বাঙ্গালী জাতির কলঙ্কময় দিন। আজ এই দিনে জাতি হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালীকে। বাংলাদেশ স্বাধীন হবার পিছনে যে ব্যক্তিটির অবদান অপরিসীম, যিনি না থাকলে হয়তো বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হতো না তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ জেলা প্রশাসন বরিশাল যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করছে। আজ ১৫ আগস্ট সকাল সাড়ে ৬ টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দারসহ সরকারি-বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও সেচ্ছাসেবী সংগঠন। এসময় মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ মুক্তিযোদ্ধারা। সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম বান্দ রোড বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক নির্মিত বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারি প্রদর্শন শেষে অতিথিরা আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা সভার শুরুতে ১৫ আগস্ট সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটের নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার মেট্রোপলিটন পুলিশ বরিশাল মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক বরিশাল মোঃ সাজ্জাদ হোসেন, অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন সৈয়দ মোঃ ফারুক, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখা তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। আলোচনা সভা শেষে সোনালী ব্যাংক লিমিটেড এর সহযোগিতায় করোনায় ক্ষতিগ্রস্থ ২৫০ জন দরিদ্র অসহায় মানুষের মাঝে ২ হাজার টাকা করে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫ লক্ষ টাকার বিতরণ করেন অতিথিরা। পাশাপাশি জেলা প্রশাসনের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর এর পক্ষ থেকে বরিশাল জেলায় ১১৪ তরুণ উদ্যোক্তাদের মাঝে যুব ঋণ হিসেবে ৫৭ লক্ষ টাকার বিতরণ করেন অতিথিরা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে অনলাইন কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এসময় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অটিস্টিক প্রতিবন্ধীদের চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসন এর আয়োজনে কালেক্টরেট জামে মসজিদে জোহরের নামাজের শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews