1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বঙ্গবন্ধু'র ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইলে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
নোটিশ :
আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
সংবাদ শিরনাম :

বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইলে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৩৫২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

গত ৪ ডিসেম্বর রাত দুইটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। এসময় ভাস্কর্যের মুখ ও হাতের অংশ ভেঙে ফেলা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করে পুলিশ। সেদিনই ভাস্কর্য ভাঙার ঘটনায় কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিন মামলা করেন। সে দিন থেকেই সারাদেশে প্রতিবাদে মানব বন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশে একযোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার পক্ষ হতে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, খন্দকার তাহাজ্জত হোসেন। প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিপ্লব সরকার, সহ-সভাপতি হাসান আলী, প্রধান শিক্ষক এএইচ এম মোজাম্মেল হক, মোতালেব হোসেন, মোঃ আজাহার আলী ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বলেন, “সাম্প্রতিক বঙ্গবন্ধুর ভাস্কর্যে যে ন্যক্কারজনক হামলা হয়েছে, রাতের অন্ধকারে যারা ভাঙচুর করেছে, সেই পিশাচদের প্রতি আমাদের তীব্র ঘৃণা ও নিন্দা প্রকাশের ভাষা নেই। দেশ যখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন আমরা দেখেছি বার বার দেশটাকে পেছনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। বঙ্গবন্ধু আমার দেশের সংবিধানের অংশ। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু বাংলাদেশের মানচিত্র দিয়েছেন, দিয়েছেন বাংলা ভাষার স্বীকৃতি। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা মানে সংবিধানের উপর হামলা, রাষ্ট্রের উপর হামলা, দেশের জনগণের উপর হামলা আর রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা, আমরা অবশ্যই এ দেশের প্রচলিত আইন আছে, তার মাধ্যমে মোকাবেলা করবো। রাষ্ট্র অবশ্যই তার যে বিধিবিধান আছে, দেশের যে আইন আছে তার মাধ্যমে তাদেরকে কঠোর হস্তে মোকাবেলা করবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর রাষ্ট্রের বিরুদ্ধাচারণ, সংবিধানের বিরুদ্ধাচরণ।”

পাঁচ শতাধিক শিক্ষক শিক্ষিকা ও কর্মচারিগণ এ মানব বন্ধনে অংশ গ্রহন করে তারা তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews