1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
প্লাস্টিক ফুলের কদরে লাটে উঠছে কাঁচা ফুলের ব্যবসা ॥ বরিশালে হতাশ ফুল ব্যবসায়ীরা - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ।
সংবাদ শিরনাম :

প্লাস্টিক ফুলের কদরে লাটে উঠছে কাঁচা ফুলের ব্যবসা ॥ বরিশালে হতাশ ফুল ব্যবসায়ীরা

  • আপডেট সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

দীর্ঘমেয়াদী উপযোগিতা আর চাকচিক্যের কারণে তাজা ফুলের বাজার দখল করে নিচ্ছে প্লাস্টিক পণ্য।

এমনকি তাজা ফুলের চেয়ে বেশি দামে বিক্রিও হচ্ছে এইসব ফুল। চাহিদাও বেশি। ফুল ব্যবসায়ীরা জানিয়েছেন, প্লাস্টিক পণ্য নিরোধ করা না গেলে ফুল বাজার আরও লোকসানের মুখে পড়বে।

বরিশাল নগরীতে স্থায়ীভাবে ১৩টি ফুলের দোকান রয়েছে। বিশেষ দিবস এলে দোকানগুলোতে মানুষের উপচেপড়া ভিড় থাকে। বসন্ত বরণ আর ভালোবাসা দিবস উপলক্ষে রোববার সকাল থেকেই ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

আর সন্ধ্যায় সেই ভিড় বেড়ে যায় কয়েকগুণ। এসব দোকান ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রজাতির তাজা ফুলের পাশাপাশি প্লাস্টিকের ফুল ও ক্রাউন সাজিয়ে রাখা হয়েছে।

গাজী ফুল ঘরের মালিক মুজাহার গাজী জানান, অন্যান্য বছর চাষিদের কাছ থেকে কম দামে ফুল কেনা যেত। যে কারণে খুচরা বাজারে ক্রেতাদের কাছে ক্রয় ক্ষমতার মধ্যে ফুল বিক্রি করা সম্ভব হয়েছে।

কিন্তু এ বছর চাষিরা দাম বেশি নিচ্ছে। তাই বেশি দামে ফুল বিক্রি করতে হচ্ছে। এর সঙ্গে পরিবহন, শ্রমিকের খরচ যুক্ত হচ্ছে।

ফুল ব্যবসায়ী নাঈম জানান, তাজা ফুলের দাম বাড়ায় ক্রেতারা প্লাস্টিক ফুল ও ক্রাউনের দিকে ঝুঁকছে। গত বছরও এমন চাহিদা ছিল না। কিন্তু এ বছর অনেক ক্রেতা এসে প্লাস্টিক ক্রাউন খুঁজছে।

তিনি জানান, তাজা ফুলের ক্রাউন ১৫০ টাকায় বিক্রি হলেও প্লাস্টিকের ক্রাউন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। তাছাড়া অনেকেই বিয়ের অনুষ্ঠানে তাজা ফুলের চেয়ে প্লাস্টিকের ফুল নিচ্ছে।

ফ্লাওয়ার ঘরের মালিক পারভেজ জানান, ফুলের দাম যে হারে বাড়ছে তাতে ক্রেতারা বিকল্প পথ খুঁজছে। তাছাড়া প্লাস্টিক পণ্য তাজা ফুলের চেয়ে বেশি দিন টেকে। তাই ক্রেতারা প্লাস্টিক ফুল ও ক্রাউনের দিকে ঝুঁকছে।

কবির হোসেন ও জুঁই দম্পতি ফুল কিনতে এসেছেন। তারা জানান, বিশেষ দিনে মানুষ একটু সাজতে চায়। কিন্তু যে হারে তাজা ফুলের দাম বাড়ছে তাতে রীতিমতো চমকে উঠলাম।

তার ওপরে তাজা ফুল বেশিক্ষণ স্থায়ী নয়। এজন্য প্লাস্টিকের ক্রাউন কিনতে হচ্ছে। তারা ২০০ টাকা দিয়ে একটি ক্রাউন কিনেছেন।

এছাড়া গ্লাডিওলাস ২০ থেকে ৩০ টাকা, রজনীগন্ধা ১৫ টাকা করে এবং লিলি ফুল তিনশ টাকা পিস করে বিক্রি হচ্ছে। লিলি ফুল মাত্র তিনটি দোকানে রয়েছে।

ফুল দিয়ে বানানো মাথার চাক ১৫০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অন্য ফুল বিক্রি হলেও গোলাপ নিয়ে লোকসানের শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews