1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
পাসপোর্ট সংশোধনের সুযোগ দানের জন্য পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি অনুরোধ - সুজন - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
নোটিশ :
হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১ চরমোনাই হাট ক্যাম্পেইনে অনুষ্ঠিত “সুপার বুল” প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে “মিস্টার লাল-চান” নামের একটি আকর্ষণীয় ষাঁড়। মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার। চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাও মোবাইল ফোন লুট।
সংবাদ শিরনাম :

পাসপোর্ট সংশোধনের সুযোগ দানের জন্য পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি অনুরোধ —- সুজন

  • আপডেট সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৩৯৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

পাসপোর্ট সংশোধনের সুযোগ দানের জন্য পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। আজ(১৬ অক্টোবর) শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে তিনি পাসপোর্ট সংশোধনের সুযোগ দানের এ অনুরোধ জানান।

এসময় তিনি বলেন পাসপোর্ট সংশোধন করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে অনেক মানুষকে। বছরের পর বছর পাসপোর্টের সংশোধন করার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার ফলে বিপাকে পড়ছে এসব মানুষরা। এক্ষেত্রে অনেকে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চাইলেও পারছেন না। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন রেমিটেন্স যোদ্ধা খ্যাত প্রবাসীরা। এর ফলে দেশে এসে আটকা পড়েছে অনেক প্রবাসী। সঠিক সময়ে বিদেশ যাত্রা নিয়ে আশংকায় রয়েছেন তারা।

সঠিক সময়ে বিদেশ যেতে না পারলে তাদের চাকুরি কিংবা ব্যবসা বাণিজ্য নিয়ে শংকায় রয়েছেন রেমিটেন্স যোদ্ধা খ্যাত আমাদের প্রবাসীরা। তাছাড়া পাসপোর্টের সংশোধন করতে না পারার ফলে তাদের জরুরি কার্যসাধনও জটিল হয়ে পড়েছে। ভিসার মেয়াদ শেষ হওয়াসহ সরকারি দফতরগুলোতেও নিজের পরিচিতি নিয়েও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এইসব সমস্যা সমাধানে দ্বারে-দ্বারে ঘুরলেও কোনও সুরাহা না হওয়ায় ভবিষ্যত জীবন নিয়ে শংকা প্রকাশ করছেন তারা। এছাড়া একবার জটে পড়লে বছর বছর ঘুরলেও কোন কাজ হচ্ছে না আবার যাদের বড় ধরনের সংশোধন দরকার তাঁরাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

এক্ষেত্রে পোয়াবারো হচ্ছে এক শ্রেণীর দালালদের। দালালরা এসব সমস্যা সমাধানে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের অর্থ দাবী করছে। আবার অনেকে দালাল ধরে এসব সমস্যা সমাধান করার চেষ্টা করলেও তাদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। তিনি আরো বলেন পাসপোর্ট সংশোধনের কারণে প্রবাসীরা যদি বিদেশ যেতে ব্যর্থ হয় তাহলে ঐসব প্রবাসীরা দেশের উপর বোঝা হয়ে পড়বে। ফলে তারা আর্থিকভাবেও বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আশংকা প্রকাশ করেন সুজন। তাই পাসপোর্ট সংশোধনের বিষয়ে সকল জটিলতা দ্রুত সময়ের মধ্যে সমাধান করার অনুরোধ জানান তিনি। এক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের পাসপোর্ট সংশোধন করার সুযোগ দানের অনুরোধ সুজনের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews