1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
নগরীতে তিন জনকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।
সংবাদ শিরনাম :

নগরীতে তিন জনকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

  • আপডেট সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩০৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ পূর্ব শত্রুতার জের ধরে বরিশাল নগরীর ভাটারখালে তিন জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ৩১ জুলাই কোতয়ালী মডেল থানায় হালিম শাহ্ পুত্র তারেক শাহ্ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং জিআর ৫২০/২০২১।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ বাদি তারেখ শাহ্’র পরিবারের সাথে একই এলাকার আলমগীর বেপারী ওরফে আলমগীর সরদারের সাথে বিরোধ চলে আসছে। আসামীরা পেশাদার ত্রাস সৃষ্টিকারী ও নেশায় আসক্ত। এ ঘটনার জের ধরে গত ২৮ জুলাই আসামীরা গালাগালি করে ও খুন জখমের হুমকি দেন বাদি পরিবারকে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় বাদির মা বেবি বেগম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ করার কারনে আসামীরা ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীদের নিয়ে দা-লাঠি নিয়ে হামলা চালায় হালিম শাহ্’র পরিবারের উপর।

এ সময় আহত হন রশ্মি (১৮), হেপি (২৫) ও তানিয়া (৩০)। গত ২৯ জুলাই বিকেল সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত ৩১ জুলাই কোতয়ালী মডেল থানায় হালিম শাহ পুত্র তারেক শাহ্ বাদি হয়ে মামলা দায়ের করেন।

মামলা নং জিআর ৫২০/২০২১। মামলায় আসামীরা হলেন, মৃত মাজেদ আলী বেপারীর ছেলে আলমগীর বেপারী ওরফে আলমগীর সরদার (৫৫), আলমগীর সরদারের ছেলে রুবেল (২৮), মো: আজু এর দুই ছেলে ইমন (২৬), শিপন (২৫), মো: আইয়ুব আলী সরদারের ছেলে সুমন (৩২), আলমগীর সরদারের মেয়ে মোসা: লিমা (২৭), আলমগীর সরদারের মেয়ে রুবি (৩০) সহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচ জন। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি জানান, আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য বরিশাল নগরীতে পূর্ব শত্রুতা ও তুচ্ছ ঘটনার জেরে দু’গ্রুপের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল ৫টার দিকে নগরীরর ১০নং ওয়ার্ডস্থ ভাটারখালের বাসিন্দা আলমগীর ও একই এলাকার বাসিন্দা হালিম শাহ’র পরিবারের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে হালিম শাহ’র পুত্রবধূ হেপী, মেয়ে রোশনি ও ভায়রার মেয়ে তানিয়া মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহত ৩ নারীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরেই ভাটারখাল এলাকার বাসিন্দা আলমগীর ও হালিম শাহ’র পরিবারের মাঝে বিরোধ চলে আসছে। এদিকে আহত গৃহবধূ হেপীর স্বামী তারেক শাহ বলেন, গতকাল বুধবার সন্ধ্যার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে তার মা বেবি বেগমের সাথে আলমগীরের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে গতকাল রাতেই তার মা লিমা, রুবী, রুবেল, সুমন ও আলমগীরের সহ, কয়েকজনের নাম উল্লেখ করে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন। এরই জেরে আজ বিকালে হঠাৎ করে আলমগীরের লোকজন তার স্ত্রী ও বোনের উপরে হামলা চালায়। এতে তার স্ত্রী হেপী, বোন রোশনি ও খালাতো বোন তানিয়া গুরুতর রক্তাক্ত জখম হয় বলে তিনি জানান।

এদিকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ৩ জনেরই মাথায় গুরুতর জখম হয়েছে। তাদের সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা দেয়া হয়েছে। রিপোর্ট দেখে তাদের অবস্থার বিষয় বলা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews