1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
চট্টগ্রামে মহানবী (সা:) কে নিয়ে কটূক্তি: চুয়েটছাত্র আটক - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার। চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাও মোবাইল ফোন লুট। ঈদুল আজহার আগে মেহেন্দিগঞ্জে নসিমন-করিমন চলাচলে নিষেধাজ্ঞা, দুর্ঘটনা রোধে কঠোর প্রশাসন। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত। উলানিয়া মুজাফফর খান কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ! মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ মেহেন্দিগঞ্জে মউশিক কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। কাজির হাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের মৃত্যুবার্ষিকী দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।
সংবাদ শিরনাম :

চট্টগ্রামে মহানবী (সা:) কে নিয়ে কটূক্তি: চুয়েটছাত্র আটক

  • আপডেট সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪২৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানা //

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে উদ্দেশ্য করে নোংরা, বিদ্বেষপূর্ণ ও অশালীন মন্তব্য করার দায়ে সৌরভ চৌধুরী (২৬) নামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (২১ শে মার্চ) ভোর ৪টার দিকে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম’র নেতৃত্বে রাউজান থানা পুলিশের একটি চৌকস দল চট্টগ্রাম মহানগরীর উত্তর নালাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৩টায় ২০/৩০ জন পুলিশ সদস্য উত্তর নালাপাড়ার ১৩৫নং বাসাটি (হাজী ইয়াকুব মঞ্জিল) ঘিরে ফেলে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনের ৭ তলায় অভিযান চালিয়ে ব্যবহৃত স্মার্টফোনসহ সৌরভকে আটক করে নিয়ে যায় তারা।

এ সময় সার্কেল এএসপি আনোয়ার হোসেন শামীম ছাড়াও উপস্থিত ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুন এবং সেকেন্ড অফিসার অজয় দেব। আটক সৌরভ চৌধুরীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রাউজান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে।

সংশ্লিষ্ট সূত্রমতে, গত ১৯ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহম্মদ (স:)-কে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন চুয়েটের প্রকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সৌরভ চৌধুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই কটূক্তি করেন। তার এমন উগ্র আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চুয়েটের অন্যান্য শিক্ষার্থীরা। চুয়েট আড্ডাবাজ নামক একটি গ্রুপ থেকে তার কটূক্তি সম্বলিত স্ক্রিনশট ভাইরাল হলে সাধারণ শিক্ষার্থীরা তার বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

শিক্ষার্থীরা জানায়, সৌরভ শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী একজন ছাত্র। তিনি বর্তমানে প্রকৌশল বিভাগের সর্বোচ্চ সিজিপিএ ধারন করতে পারে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমরা বিষয়টি ইতিমধ্যেই জেনেছি। আমি নিজেও চুয়েট আড্ডাবাজে মুসলিম অমুসলিম সবার বক্তব্য পড়েছি। তারা তাদের ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করার পাশাপাশি তার শাস্তির দাবিও জানিয়েছে। এসব বিষয়ে আসলে কোনও ছাড় দেওয়ার সুযোগ নাই। তথ্য উপাত্তের ভিত্তিতে আগামীকাল শৃঙ্খলা কমিটির আলোচনা সভা হতে পারে।

অভিযানের নেতৃত্বে থাকা চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ফেসবুকে ধর্মীয় উষ্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী মন্তব্য করায় গতরাতে আসামি সৌরভ চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এই প্রেক্ষিতে চট্টগ্রাম নগরের নালাপাড়া এলাকা থেকে আমরা তাকে গ্রেফতার করি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews