1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
গোলাপগঞ্জে মন্দিরে তরুণীকে ধর্ষণের চেষ্টায় পুরোহিত গ্রেপ্তার - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১ চরমোনাই হাট ক্যাম্পেইনে অনুষ্ঠিত “সুপার বুল” প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে “মিস্টার লাল-চান” নামের একটি আকর্ষণীয় ষাঁড়। মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার। চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাও মোবাইল ফোন লুট।
সংবাদ শিরনাম :

গোলাপগঞ্জে মন্দিরে তরুণীকে ধর্ষণের চেষ্টায় পুরোহিত গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৪৮৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

গোলাপগঞ্জে মন্দিরে তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গবিন্দ দাস বাবাজি ওরফে ফরেস্ট চৌহান (৪৬) নামে এক পুরোহিতকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি টাংগাইল জেলার দেলদোহার থানার সিলিমপুর গ্রামের কালু চৌহানের ছেলে। দীর্ঘ দিন থেকে কালাকোনা গ্রামে শ্রী শ্রী গিরিধারী জিও মন্দিরের পুরোহিত হিসাবে দায়িত্ব পালন করছেন অভিযুক্ত আসামি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মন্দিরের পাশ্ববর্তী বাড়ির তরুণী অন্যান্য সময়ের মত গত ১৩ এপ্রিল সন্ধ্যা ৭ টায় ধর্মীয় শিক্ষা লাভের জন্য মন্দিরে যান। এসময় মেয়েটিকে মন্দির থেকে জরুরী কাজের কথা বলে মন্দিরের পাশে নিয়ে যায় পুরোহিত ও তার অপর সহযোগি দিপংকর দেব তপন।

সেখানে তারা মেয়েটির মুখে চেপে ধরে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি তাদের কবল থেকে বাঁচতে ও নিজের সম্ভ্রম বাঁচাতে চিৎকার শুরু করে। এ সময় আশপাশ এলাকার লোকজন ও মেয়েটির আত্মীয়-স্বজন এগিয়ে এসে তাকে অর্ধনগ্ন অবস্থা উদ্ধার করেন।

পরে ভুক্তভোগী তরুণীর দেয়া তথ্য মতে মন্দিরের পুরোহিত গবিন্দ দাস বাবাজি ওরফে ফরেস্ট চৌহানকে এলাকাবাসী আটক করে গণধোলাই দিলে তরুণীকে ধর্ষণের চেষ্টার বিষয়টি পুরোহিত স্বীকার করে। এ সময় পুরোহিতের অপকর্মের সাথী কালাকোনা গ্রামের চতুল দেবের ছেলে দিপংকর দেব তপন (৩৮) পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী তরুণী বাদি হয়ে অভিযুক্ত দুই জনের নাম উল্লেখ করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-১২) দায়ের করেছেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews