1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
কুমিল্লায় বুলু ও তার স্ত্রীর ওপর হামলা - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১ চরমোনাই হাট ক্যাম্পেইনে অনুষ্ঠিত “সুপার বুল” প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে “মিস্টার লাল-চান” নামের একটি আকর্ষণীয় ষাঁড়। মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার। চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাও মোবাইল ফোন লুট।
সংবাদ শিরনাম :

কুমিল্লায় বুলু ও তার স্ত্রীর ওপর হামলা

  • আপডেট সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক//

কুমিল্লায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী বরকত উল্লা বুলু ও তার স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় আরও ৫ জন আহত হয়েছেন। বিএনপির দাবি, স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ ক্যাডাররা এই হামলা করেছে। হামলায় বুলুর মাথা ফেটেছে আর তার স্ত্রীর এক হাত ভেঙে গেছে।

পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা সদরের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠায়। রাত ১২টায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জানান, বরকত উল্লা বুলু তার স্ত্রী শামিমা বরকত লাকিসহ নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন।

পথে কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে হামলা করে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা। এতে তার স্ত্রীর এক হাত ভেঙে যায় এবং বুলুর মাথা ফেটে গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে তারা যাত্রাবিরতি করছিলেন। এ সময় আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে।

বুলু ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। হামলায় আরও আহত হয়েছেন বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন।

বরকত উল্লা বুলুর ছেলে বলেন, জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেড় শতাধিক সন্ত্রাসী এ হামলা করেছে।

লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে তাদের ওপর হামলা করা হয়। এতে বাবার মাথা ফেটে গেছে। তিনি জানান, তাদের সঙ্গে থাকা চারজন গুরুতর আহত হয়েছেন।

তারা হলেন-মোস্তফা, রাজু, ফারুক ও গাড়িচালক আলী। এ বিষয়ে নাথের পেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেকটর জাওহার ইকবাল বলেন, হামলার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই।

সেখানে গিয়ে হামলাকারীদের খুঁজে পাওয়া যায়নি, তবে কারা ওনার ওপর হামলা করেছে, এটা এখনো নিশ্চিত হতে পারিনি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews