1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
করোনা না হলে বুঝতাম না, মানুষ এত ভালোবাসে - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১ চরমোনাই হাট ক্যাম্পেইনে অনুষ্ঠিত “সুপার বুল” প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে “মিস্টার লাল-চান” নামের একটি আকর্ষণীয় ষাঁড়। মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার। চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাও মোবাইল ফোন লুট। ঈদুল আজহার আগে মেহেন্দিগঞ্জে নসিমন-করিমন চলাচলে নিষেধাজ্ঞা, দুর্ঘটনা রোধে কঠোর প্রশাসন। মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত। উলানিয়া মুজাফফর খান কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ! মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬
সংবাদ শিরনাম :

করোনা না হলে বুঝতাম না, মানুষ এত ভালোবাসে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৬১৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

আজকের অবস্থা কি জানতে চাইলে টুটুল বললেন, ‘ব্যথা নেই, দুর্বলতাও কেটে গেছে। তবে শ্বাসকষ্টটা এখনো আছে। খাবার খাচ্ছি, কিন্তু রুচি নেই। স্বাদ-গন্ধও পাচ্ছি না।’

‘করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়ানোর পর, দেশের আনাচকানাচ থেকে কত মানুষ ফোন করেছেন। এত এত ফোন! সবাই যে আমাকে একটা ভালোবাসে, নতুন করে বুঝলাম। করোনা না হলে বুঝতাম না মানুষ এত ভালোবাসে।’

কথাগুলো গায়ক এস আই টুটুলের। আজ বুধবার দুপুরে উত্তরার বাড়িতে বসে কথাগুলো বললেন তিনি। জানালেন, এখন কিছুটা ভালোর দিকে। তবে শ্বাসকষ্ট আছে এখনো।

করোনা আক্রান্ত হওয়ার পর বাসায় থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এস আই টুটুল। তিনজন চিকিৎসকের পরামর্শে চিকিৎসাসেবা চলছে বলে জানালেন এই গায়ক। টুটুলের স্ত্রী অভিনয়শিল্পী তানিয়া আহমেদ সন্তানদের নিয়ে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন। করোনার মহামারির আগে সেখানে যাওয়ার পর যোগাযোগ বন্ধ হওয়ার কারণে আর বাংলাদেশে ফিরতে পারেননি। ২৩ আগস্ট টুটুলেরও যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। করোনা আক্রান্ত হওয়ার কারণে ফ্লাইট বাতিল করতে হয়েছে।

করোনা আক্রান্তর পর থেকে টুটুলের গায়ে ব্যথা, শরীর দুর্বল ছিল। স্বাদ গন্ধও পেতেন না। অক্সিজেন সাচুরেশন ঠিক ছিল না। আজকের অবস্থা কি জানতে চাইলে টুটুল বললেন, ‘ব্যথা নেই, দুর্বলতাও কেটে গেছে। তবে শ্বাসকষ্টটা এখনো আছে। খাবার খাচ্ছি, কিন্তু রুচি নেই। স্বাদ-গন্ধও পাচ্ছি না।’

সাধারণত অন্য সময় মানুষ যেভাবে খোঁজখবর নিত, করোনা আক্রান্তের খবর শুনে তা অনেক বেড়ে গেছে। এটাকে নিরেট ভালোবাসা মনে করছেন এস আই টুটুল। বললেন, ‘আমার সংগীতাঙ্গনের অনেক বন্ধু, সহকর্মীরা ফোন করছেন। তাঁরা প্রতিনিয়ত শারীরিক অবস্থার খবর নিচ্ছেন। অনেক বড় বড় চিকিৎসকেরা ফোন করছেন। দেশের আনাচকানাচ থেকে অপরিচিত অনেকে কীভাবে ফোন নাম্বার সংগ্রহ করে শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইছেন। দেশের বাইরে থেকেও অনেকে খবর নিচ্ছেন। সবার এই নিরেট ভালোবাসা আমাকে শক্তি দিয়েছে, সাহস বাড়িয়েছে। সত্যি আমার এই অবস্থা না হলে বুঝতামই না সবাই এতটা ভালোবাসে।’

টুটুল জানালেন, প্রোটিনযুক্ত খাবার বেশি খাচ্ছেন। আমলকীসহ টকজাতীয় খাবার খাচ্ছেন। মসলা মিশ্রিত চা পান করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews