1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
করোনায় ২৪ ঘণ্টায় ২২ মৃত্যু, শনাক্ত ১৫৪১ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা।
সংবাদ শিরনাম :

করোনায় ২৪ ঘণ্টায় ২২ মৃত্যু, শনাক্ত ১৫৪১

  • আপডেট সময় : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৪৫৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জন পুরুষ ও ২ জন নারী। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হলো ৫৪৪ জনের। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।  নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জনে। শনাক্তের হার ১৯ দশমিক ২২ শতাংশ।

বুধবার (২৭ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, ৪৮টি ল্যাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৪৩টি। পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ১৫টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে দুই লাখ ৬৬ হাজার ৪৫৬টি। ঢাকায় ২৫টি ও ঢাকার বাইরে ২৩টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন সাত হাজার ৯২৫ জন। শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭০ শতাংশ।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২৮১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪ হাজার ৯৯৪ জন। ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৫৭ জন। এখন পর‌্যন্ত ছাড়পত্র পেয়েছেন ২৩৮০ জন।

তিনি আরও বলেন, সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে ১৩ হাজার ২৬৪টি। প্রস্তুত করা হচ্ছে আরও ৭০০ শয্যা। ঢাকার ভেতরে রয়েছে সাত হাজার ২৫০টি। ঢাকা সিটির বাইরে ছয় হাজার ১৪টি শয্যা আছে। আইসিইউ সংখ্যা আছে ৩৯৯টি, ডায়ালাসিস ইউনিট আছে ১০৬টি।

২৪ ঘণ্টায় কোয়ারেন্টিইনে এসেছেন ২৭৮৯ জন, ছাড় পেয়েছেন ২০৮২ জন। মোট ছাড় পেয়েছেন ২ লাখ ১৪ হাজার ৪০৮ জন। বর্তমানে কোয়ারেন্টিইনে আছেন ৫৬ হাজার ৬৯৬ জন। কোয়ারেন্টিইনে ছিলেন ২ লাখ ৭১ হাজার ১০৪ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews