1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাথে নবাগত ওসির মতবিনিময় - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।
সংবাদ শিরনাম :

উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাথে নবাগত ওসির মতবিনিময়

  • আপডেট সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৫৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের উজিরপুর রিপোর্টার্স ইউনিটির (ইউআরইউ) সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ। শনিবার (১০ জুলাই) দিবাগত রাত ৮টার দিকে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় থানার নবাগত পরিদর্শক (তদন্ত) মো. মমিন উদ্দিনও উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উজিরপুর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আলী আরশাদ বলেন, ‘এই থানার পুলিশ সদস্যরা এখন থেকে গরীবের জন্য কাজ করবে। এখানকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। আমার নীতি হচ্ছে যেকোন ঘটনায় পুলিশ খুব কম সময়ে ওই স্থানে পৌঁছাবে এবং ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া আগের ওসি মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করেছে, আমিও সেগুলো অব্যাহত রাখবো। জনগণের সেবা দেওয়ার জন্য আমার কার্যালয় সব সময় উন্মুক্ত থাকবে।’ রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করে ওসি আরও বলেন, ‘সাংবাদিক ও পুলিশের কাজের উদ্দেশ্য একই, মানুষের সেবা করা। তবে কাজের ধরন আলাদা। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করেন। আপনাদের সার্বিক সহযোগীতা নিয়ে উজিরপুর মডেল থানাকে সত্যিকারের মডেল করতে চাই। আর সেই কাজে বাধা দিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। সে যত প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে।’ নবাগত ওসির সঙ্গে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও দৈনিক জনকন্ঠের বরিশাল ব্যুরো খোকন আহম্মেদ হীরা, গুঞ্জন সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা মো. ফরিদ হোসেন, সংগঠনটির সভাপতি দৈনিক আমার সংবাদের বরিশাল ব্যুরো মো. জহির খান, সিনিয়র সহ-সভাপতি এস.এম আউয়াল খান (দৈনিক ভোরের কাগজ), সাধারণ সম্পাদক সরদার সোহেল (দৈনিক বরিশাল প্রতিদিন), দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ সবুজ (দৈনিক বাংলাদেশ বানী), প্রচার সম্পাদক বাসুদেব পাড়ুয়া (দৈনিক কলমের কন্ঠ) প্রমূখ। এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি কমল বাড়ৈ পুলক (এশিয়ান টিভি), কার্যনির্বাহী সদস্য মো: জাহাঙ্গীর হোসেন নুরুল্লাহ (দৈনিক তারুণ্যের বার্তা), মো. তানভীর ইসলাম (বরিশাল রূপান্তর), সাধারণ সদস্য তালহা জাহিদ (দৈনিক বিপ্লবী বাংলাদেশ) ও মো. সফিকুল ইসলাম (দৈনিক একুশে সংবাদ)। সভায় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরো জোরদার করার দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews