1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
আজ হয়রত শোকর আলী শাহ ৭৯ তম ওরশ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১ চরমোনাই হাট ক্যাম্পেইনে অনুষ্ঠিত “সুপার বুল” প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছে “মিস্টার লাল-চান” নামের একটি আকর্ষণীয় ষাঁড়। মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার। চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাও মোবাইল ফোন লুট।
সংবাদ শিরনাম :

আজ হয়রত শোকর আলী শাহ ৭৯ তম ওরশ

  • আপডেট সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানাঃ

চট্টগ্রামে বোয়ালখালী সারোয়াতলী ইউনিয়নের ইমামুল্লার চর গ্রামের কুতুব খুনের মিথ্যা মামলা হতে বেকসুর খালাস দিয়ে হযরত শোকর আলী শাহ (রহঃ)কে চোখের পলকে আউলিয়া বানালেন কুতুবে জামান জনাব কাজী আসাদ আলী সাহেব ক্বেবলা (রহঃ)।

কুতুবে জামান জনাব কাজী আসাদ আলী সাহেব ক্বেবলা (রহঃ) এর খলিফা হযরত শোকর আলী শাহ (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ আজ ২১ শে ফ্রেবুয়ারী ৮ ই ফাগুন সোমবার।

চট্রগ্রাম মাইজভাণ্ডার দরবার শরীফের অলিয়ে কামেল হযরত শাহসূফী সৈয়দ গোলামুর রহমান আল-হাসানী (রঃ)প্রকাশ বাবা ভান্ডারী ক্বেবলা ক্বাবা মাঝে মাঝে আহলা দরবার শরীফে তশরীফ আনতেন। জনাব কাজী আসাদ আলী কেবলার (রঃ) যাহেরী তথা প্রকাশ্য জীবদ্দশায় শাহসূফী সৈয়দ গোলামুর রহমান আল-হাসানী(রঃ)প্রকাশ বাবা ভান্ডারী ক্বেবলা ক্বাবা একবার এই রকম এক সফরে আহলা দরবার শরীফে এসেছিলেন।

ওই সময় বোয়ালখালীর ইমামুল্লাচর শোকর আলী নামের এক যুবকের বিরুদ্ধে ষড়ষন্ত্রমূলকভাবে খুনের মামলা সাজানো হয় এবং তাকেঁ আসামী করা হয়। তার মা তাকেঁ মিথ্যা মামলা থেকে রেহায় পাবার জন্য উক্ত দুই বুযুর্গের কাছে আরজি দিতে আহলা দরবার শরীফ পাঠান। তার মা চেয়েছিলেন যেন হযরত বাবা ভান্ডারী (রঃ) ও কুতুবে জমান জনাব কাজী আসাদ আলী কেবলার (রঃ) দোয়ার বরকতে তার ছেলে (শোকর আলী) যেন খুনের আসামীর মিথ্যা মামলা থেকে নিষ্কৃতি পান। মায়ের নির্দেশ অনুযায়ী শোকর আলী আহলা দরবার শরীফ এসে মহান দুই বুযুর্গের কাছে তার আরজি পেশ করেন এবং কান্নায় ভেঙ্গে পড়েন।

অতঃপর জনাব কাজী আসাদ আলী কেবলা (রঃ) দোয়া করার জন্য হযরত শাহ গোলামুর রহমান আল-হাসানী (রঃ) এর প্রতি সম্মানের সাথে ইশারা করেন। প্রত্যুত্তর সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী জনাব কাজী আসাদ আলী কেবলার (রঃ) প্রতি অনুরূপ ইশারা করেন। কয়েকবার ইশারা ও পাল্টা ইশারা করার পরে তারাঁ দু”জনেই শোকর আলীর দুই বাহু ধরেন এবং জনাব কাজী আসাদ আলী কেবলা (রঃ) তার পিঠে একটি মৃদু থাপ্পড় মেরে তাকেঁ ছেড়ে দেন।

ওই মিথ্যা মামলার পরবর্তী হাজিরার দিনে কোর্টে বিচার কার্য পরিচালনায় জন্যে কোনো ফাইল ও কাগজপত্র আর খুজেঁ পাওয়া গেল না। এই আজব কেরামতের ফলে মিথ্যা ও সাজানো মামলাটি খারিজ হয়ে যায় এবং শোকর আলী বেকসুর খালাস পান। এরপর শোকর আলী দরবারে এসে জনাব কাজী আসাদ আলী কেবলার হাতে বায়াত গ্রহন করেন। এই ঘটনার পর শোকর আলী আধ্যাত্মিক সাধনায় ব্রতী হন এবং কালক্রমে শোকর আলী থেকে শোকর আলী শাহ নামে কামেল সাধক হিসেবে পরিচিতি লাভ করেন। তার মাজার শরীফ বোয়ালখালী ইমামুল্লাচর অবস্থিত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews