1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সেরা খাদক’ চ্যাম্পিয়ান পুরস্কার জিতলেন বরিশালের সরদার রিজন - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।
সংবাদ শিরনাম :

সেরা খাদক’ চ্যাম্পিয়ান পুরস্কার জিতলেন বরিশালের সরদার রিজন

  • আপডেট সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৪১৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মোঃআল-আমীন রিমন

স্টাফ রিপোর্টার
দৈনিক একুশের সময়ঃ

ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় আজ
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপ আয়োজিত ‘প্রাণ হজম ক্যান্ডি সেরা খাদকের খোঁজে সিজন-৪’-এ পুরস্কার বিজয়ী হয়েছেন তিনজন। পুরস্কার হিসেবে বিজয়ী প্রত্যেকেই পাবেন নিজ নিজ এলাকায় অভিজাত হোটেলে বুফে খাবার কুপন।

শনিবার (২ এপ্রিল) রাজধানীর খিলক্ষেতে একটি হোটেলে সন্ধ্যায় সিজন-৪-এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

ফাইনাল রাউন্ডে দেশের পাঁচ বিভাগ থেকে চূড়ান্তভাবে বাছাইকৃত পাঁচজন প্রতিযোগী অংশ নেন। দেড় মিনিটে আনলিমিটেড বিরিয়ানি খাওয়ার প্রতিযোগিতায় অংশ নেন তারা, যার মধ্যে তিনজন বিজয়ী হয়েছেন।

ফাইনাল রাউন্ডে দেড় মিনিটের খাদক চ্যালেঞ্জে ৪৮৪ গ্রাম বিরিয়ানি খেয়ে বিজয়ী হয়েছেন বরিশাল বিভাগের সরদার রিজন পুরস্কার হিসেবে তিনি পাবেন নিজ এলাকায় সেরা মানের অভিজাত হোটেলে বুফে খাবার ১০টি কুপন।

৪৮০ গ্রাম বিরিয়ানি খেয়ে ফার্স্ট রানার আপ হয়েছেন ঢাকা বিভাগের নাজমুল ইসলাম ফয়সাল। যিনি পাবেন তার নিজস্ব এলাকায় অভিজাত হোটেলে বুফে খাবার সাতটি কুপন। ৪৬৫ গ্রাম বিরিয়ানি খেয়ে সেকেন্ড রানার আপ হয়েছেন ঢাকা বিভাগের সিরাজুল ইসলাম। তিনি পাবেন নিজ এলাকায় আভিজাত হোটেলে বুফে খাবার পাঁচটি কুপন।

প্রাণ হজম ক্যান্ডির ব্র‍্যান্ড ম্যানেজার মুকিত হায়দার দৈনিক একুশের সময় নিউজকে বলেন, গত ৩ মার্চ থেকে আমাদের প্রতিযোগিতা ‘প্রাণ হজম ক্যান্ডি সেরা খাদকের খোঁজে সিজন-৪’ শুরু হয়। ২৩ মার্চ পর্যন্ত ২২ দিনে চলা প্রথম রাউন্ডে সারাদেশ থেকে পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেন। যারা দুই মিনিটে যে কোনো কিছু খাবার ভিডিও করে পাঠান।

তিনি আরও বলেন, যার মধ্য থেকে বিভাগীয় পর্যায়ে ঢাকায় ১০ জন এবং রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেটের পাঁচজন করে সারাদেশের মোট ৩৫ জনকে বাছাই করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে বাছাইকৃতদের মধ্য থেকে দ্বিতীয় রাউন্ডে তাদের নিজ এলাকায় তিন মিনিটে আনলিমিটেড খাবার প্রতিযোগিতায় পাঁচজন বিজয়ী হোন। যাদের মধ্য থেকে ফাইনাল রাউন্ডে দেড় মিনিটের প্রতিযোগিতায় তিনজন বিজয়ী হয়েছেন।

ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রাণ হজম ক্যান্ডির ব্র্যান্ড ম্যানেজার মুকিত হায়দার, ডিজিটাল ম্যানেজার প্রবাল নাথ, ইভেন্ট ম্যানেজার মেহেনুর ইসলাম মোহন ও প্রাণ আরএফএল গ্রুপের ডিজিটাল মার্কেটিং প্রধান আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews