1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে বেধরক পেটালেন ইউএনও - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত। উলানিয়া মুজাফফর খান কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ! মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ মেহেন্দিগঞ্জে মউশিক কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। কাজির হাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের মৃত্যুবার্ষিকী দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী নাসির হাওলাদার আটক। মেহেন্দিগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে অপরিকল্পিত ড্রেজিংয়ের প্রতিবাদে মানববন্ধন।
সংবাদ শিরনাম :

সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে বেধরক পেটালেন ইউএনও

  • আপডেট সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৩০৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ কলাপাড়ার কুয়াকাটায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে বেধরক পেটালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক। গতকাল সোমবার সন্ধ্যায় কুয়াকাটা পৌর শহরের চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক দৈনিক আজকের তালাশ পত্রিকার কুয়াকাটা ও মহিপুর প্রতিনিধি ইলিয়াশ শেখ। জানা যায়, ‘কলাপাড়ায় মুজিববর্ষে গৃহহীনদের ঘর বিতরণে টাকা নেওয়ার অভিযোগ’ শিরোনামে দৈনিক আজকের তালাশসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় জাতীয় ও স্থানীয় প্রিন্ট পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের জেরেই এ মারধরের ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয় সাংবাদিকরা। আহত সাংবাদিক ইলিয়াশ শেখ জানায়, ‘সোমবার সন্ধ্যায় লকডাউনের নিউজ কাভারারেজের জন্য স্বাস্থ্যবিধি মেনে কুয়াকাটা চৌ-রাস্তা এলাকায় যাই আমি, তখন ইউএনও আবু হাসানাত মো. শহিদুল ইসলাম আমার পরিচয় জানতে চায়, আমি আমার পরিচয় দেওয়ার সাথে আমার আইডি কার্ড নিয়ে আমাকে ভূয়া সাংবাদিক বলে ট্যুরিস্ট পুলিশকে নির্দেশ দেয় আমাকে ধরতে পরে ৪ জন ট্যুরিষ্ট পুলিশ আমাকে ধরলে ইউএনও নিজে আমাকে পেটাতে থাকেন।’ এ ঘটনার প্রতিবাদ জানাতে প্রায় কয়েক শ’ স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে যায়। তারা সাংবাদিক ইলিয়াশ শেখের উপর হামলার বিচারের দাবী জানিয়ে বিক্ষোভ করেন। পরে কুয়াকাটা পৌর মেয়র ও মহিপুর থানার ওসি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। স্থানীয়রা আহত অবস্থায় সাংবাদিক ইলিয়াস শেখকে হাসপাতালে ভর্তি করেন, এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকলে কলেজ হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে বলে জানা যায়। মহিপুর থানা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি শামীম ওসমান হীরা জানায়, ইউএনওর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরেই সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। একজন সাংবাদিককে এভাবে পেটানো সত্যিই দু:খজনক। আমরা এই ইউএনওর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। এ ঘটনায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হককে তার মুঠোফোনে একাধিকবার রিং দিলেও তিনি তা রিসিভ করেননি। মহিপুর থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বি জানায়, সাংবাদিক ইলিয়াস শেখকে ইউএনও কর্তৃক মারধরের ঘটনা শুনে আমার সংবাদকর্মীরা ঘটনাস্থলে যাই। পরে সাংবাদিককে মারধরের ঘটনা জানতে চাইলে ইউএনও আমাদের উপরও ক্ষিপ্ত হয়ে যায়।’ বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশালের অর্থ সম্পাদক মারুফ হোসেন এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব দায়িত্ব পালনকালে একজন সংবাদকর্মীকে ইউএনও যেভাবে মারধর করেছেন তা সত্যি নিন্দনীয়। এ ঘটনায় সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবী জানাচ্ছি। যদি দ্রুত এর বিচার না করা হয় তাহলে সাংবাদিকদের স্বার্থে আমরা কঠোর থেকে আন্দোলন করা হবে।’ এদিকে ইউএনও কর্তৃক সংবাদিককে নির্যাতনের ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল, বরিশাল নিউজ এডটিরস্ কাউন্সিল, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামসহ কুয়াকাটার সর্বস্থরের সাংবাদিক সমাজ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews