1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জে পার্বত্য শান্তিচুক্তির ২৪তম বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও পথসভা - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ডাকাতদের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক বড় ভাই মেহেন্দিগঞ্জের উলানিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক শাহিন রাড়ীর মুক্তির দাবীতে মানববন্ধন। কাজিরহাট প্রবাসীর ঘরে,, সিদ,কেটে চুরি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি। আইনশৃঙ্খলার অবনতি। পাতারহাট বন্দরের খাল পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে পার্বত্য শান্তিচুক্তির ২৪তম বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও পথসভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //

মেহেন্দিগঞ্জে পার্বত্য শান্তিচুক্তির ২৪তম বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টা মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পৌরসভা কার্যালয়ের সামনে অস্থায়ীভাবে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি আনন্দ র‌্যালি বেরা করা হয়। র‌্যালিটি পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তেমুহনী চত্বরে পথসভায় মিলিত হয়। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, সহ-সভাপতি ও মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মেদ, যুগ্ম-সাধারন সম্পাদক ইদ্রিস আলী বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস জব্বার কানন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খন্দকার টেনু, বরিশাল জেলা পরিষদ সদস্য শহীদ খান, উপজেলা আ’লীগের সম্পাদক মন্ডলীর সদস্য ও কাউন্সিলর শোয়েব হোসেন সোহরাব, উপজেলা আ’লীগের কার্যকরি কমিটির সদস্য ও ৩নং চরএককরিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মকিম তালুকদার, উপজেলা আ’লীগের সদস্য মোশারফ হোসেন হাওলাদার, পৌর আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও পৌর প্যানেল মেয়র নুরুল হক জমদ্দার, উপজেলা যুবলীগের সভাপতি পারভেজ চান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর, যুগ্ম-আহবায়ক ফিরোজ গোলদার, পৌর কাউন্সিলর সাইদুর রহমান মনির, মেহেন্দিগঞ্জ জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক শাহ আলম বাঘা, যুগ্ম-আহবায়ক কাঞ্চন আলী হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিরব হোসেন বেপারী, পৌর ছাত্রলীগ সভাপতি সাখাওয়াত হোসেন রনি, সাধারন সম্পাদক সুমন হোসেন প্রমুখ। আনন্দ র‌্যালি ও পথসভায় মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা শতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেণ। অনুষ্ঠান পরিচালনা করেণ মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এইচ এম রকিব। পথসভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশক্রমে পাহাড়ী অমিমাংসীত এবং প্রতিহিংসা পরায়ন এলাকায় ১৯৯৭ সালে তৃতীয় পক্ষ ছাড়াই শান্তিপূর্ন ভাবে চুক্তিপত্র সম্পাদন করেন তৎকালীন সাবেক সফল চীফ হুইফ, বর্ষীয়ান রাজনীতিবিদ, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ এমপি। তারা এই চুক্তিপত্র সম্পাদনের ২৪তম বার্ষিকী উপলক্ষে এবং চুক্তি সম্পাদনের মাধ্যমে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews