1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মেহেন্দিগঞ্জে অফিস চলাকালীন সময়ে অফিস না করায় ডাঃ কে শোকজ! - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
নোটিশ :
কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে অফিস চলাকালীন সময়ে অফিস না করায় ডাঃ কে শোকজ!

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৩৪২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেদি হাসান //

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সজল দত্ত অফিস চলাকালীন সময়ে তার পদায়নকৃত ভাষানচর উপঃ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা না দিয়ে ব্যক্তিগত অনুশীলনে ব্যস্ত থাকার অভিযোগে শোকজ করা হয়।

জানা যায়, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ভাষানচর উপঃ স্বাস্থ্য কেন্দ্রে ডাঃ সজল দত্ত শুরু থেকেই ওখানে নিয়োগকৃত হলেও তিনি যথাসময়ে কখনোই সেখানে উপস্থিত হন নি, এবং চেম্বার করেন নি।

যেকারণে ওই এলাকার সাধারণ জনগণ মহান চিকিৎসা সেবা থেকে দীর্ঘদিন যাবত বঞ্চিত। এ নিয়ে কয়েক দফা এলাকার লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধি কয়েকবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৌখিক অভিযোগ করলেও কোন ভ্রুক্ষেপ করেননি সাবেক উপজেলা পঃ পঃ ও স্বাস্থ্য কর্মকর্তা।

গত ০২ এপ্রিল “২২ শনিবার সকাল থেকে ডাঃ সজল দত্ত ভাষানচরে সরকারি দ্বায়িত্ব পালন না করে সে উপজেলা হাসপাতালের সামনে ব্যক্তিগত অনুশীলন / চেম্বার করা নিয়ে ব্যস্ত থাকার অভিযোগে উপজেলা পঃ পঃ স্বাস্থ্য কর্মকর্তা তাকে শোকজ করেন, যাহার স্মারক নংঃ উস্বাক/মেহেন্দি/২০২২/৩৮১/১(৭)। এবং ৩ কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

সূত্রে আরো জানা যায়, ডাঃ সজল দত্ত কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই ইচ্ছেমত অফিস করে থাকেন, যখন ইচ্ছা অফিসে যাবেন আর ইচ্ছা না হলে অফিসে যান না।
এই ব্যাপার নিয়ে বেশ কয়েকবার গুঞ্জন উঠলেও তিনি নিজ তবিয়তে বহাল রয়েছেন।

প্রশ্ন থেকে যায়, এই অনিয়মের শেষ কোথায়? আর তার প্রশ্রয়দাতা কারা?

করোনাকালীন সংকটময় মূহুর্তেও তিনি ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করতে না পারায় নিজ বাসায় বসে রোগী দেখার অভিযোগ রয়েছে।

ঘটনার বর্ণনা জানতে ডাঃ সজল দত্ত কে মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার  চেস্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

শোকজ আর অনিয়মের সত্যতা যাচাইয়ে উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ডাঃ সজল দত্তকে গতো ৩০ তারিখেও কারন দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়, এবং ভাসানচর উপঃ স্বাস্থ্য কেন্দ্রে ডিউটি না করার কারনেও নোটিশ প্রদান করা হয়। সে নোটিশের কারন দর্শালে জানা যাবে।

এ ব্যাপারে বরিশাল জেলার সিভিল সার্জন মারিয়া হাসান কে মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে আমি এখনও জানি না, তবে বিষয় টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঃ পঃ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান এর কাছ থেকে জেনে নিবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews