মেহেন্দিগঞ্জের চানপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন সালাউদ্দীন বিশ্বাস
আপডেট সময় :
সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
৪৯১
০ বার সংবাদটি পড়া হয়েছে
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //
যে কোন সময় মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। আসন্ন চানপুর ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র পক্ষে হাত পাখা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মুখিয়ে আছেন সালাউদ্দীন বিশ্বাস। তিনি ওই ইউনিয়ন ইসলামি আন্দোলন’র সভাপতি। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনয়ন পাওয়াটা এক প্রকার নিশ্চিত বলা যায়, কেননা এখন পর্যন্ত চেয়ারম্যান পদে তার দলের ২য় কারো নাম শুনা যাচ্ছে না। তিনি প্রার্থী হলে অন্যেদের বেগ পেতে হবে বলে জানান ভোটাররা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে নানানভাবে নিজের অবস্থান জানান দিচ্ছেন তিনি । দলীয় এবং ব্যাক্তি ইমেজই মাঠে শক্ত অবস্থান তৈরি হবে বলে দাবী তার অনুসারীদের। তিনি প্রার্থী হলে দলীয় প্রতীক হাত পাখা মার্কা পাবেন তাও নিশ্চিত। তাদের মূল লক্ষ্যই হলো দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। চানপুরে সর্বত্র মানুষের যে চাহিদা, সেটা পুরাপরি বাস্তবায়নের লক্ষেই, তিনি প্রার্থী হবেন বলে তার আত্নীয় স্বজনরা জানান । তার ছেলের দাবী সুষ্ঠ নির্বাচন হলে, ইসলামী আন্দোলন বাংলাদেশর হাতপাখা প্রতীকে তার বাবা বিজয়ী হতে পারে । মেহেন্দিগঞ্জে ভোটের অঙ্কে বাংলাদেশের বড়ো দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পরেই তৃতীয় স্থান করে নিয়েছে চরমোনাই পীরের প্রতিষ্ঠিত দলটি। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply