1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে নৌপথে চাঁদাবাজির সময় ২ জন আটক মেহেন্দিগঞ্জে ডাকাতদের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক বড় ভাই মেহেন্দিগঞ্জের উলানিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক শাহিন রাড়ীর মুক্তির দাবীতে মানববন্ধন। কাজিরহাট প্রবাসীর ঘরে,, সিদ,কেটে চুরি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি। আইনশৃঙ্খলার অবনতি। পাতারহাট বন্দরের খাল পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সংবাদ শিরনাম :

বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩০৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর ও নন্দ পাড়া মৌজার স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২৮ তারিখ শনিবার বেলা ১১ টায় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে মানববন্ধনে উপস্থিত হয় এলাকার শত শত নারী ও পুরুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার খয়রাবাদ নদী থেকে সরকারের লিজকৃত নির্দিষ্ট স্থান থেকে বালু উত্তোলন না করে পার্শ্ববর্তী বাহাদুরপুর মৌজা ও নন্দপাড়া মৌজা বরাবর তুলাতলী নদী থেকে স্থানীয় কিছু প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলন করে আসতেছে। যার প্রভাবে উক্ত নদীতীর অঞ্চলের বসবাসরত মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হচ্ছে। বালু উত্তোলনের ফলে ফসলাদি জমি ও মানুষের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। তাই এখন অতিষ্ঠ হয়ে এলাকাবাসী অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

অবৈধভাবে বালু উত্তোলন প্রসঙ্গে স্থানীয় গণ্যমান্যদের মধ্য বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন বলেন, স্থানীয় প্রশাসনকে বারবার বিষয়টি অবহিত করলেও এখনো তাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি। দীর্ঘদিন ধরে নদীতে অবৈধ বালু উত্তোলনের ফলে নদীতীরের অসহায় পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে। যার ফলে সবাই বাধ্য হয়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে। যাহাতে অসহায় পরিবারগুলোর আর্তনাদ দেশবাসী জানতে পারে ও প্রশাসনের সবার দৃষ্টি আকর্ষণ হয়। মানববন্ধনে আরও বক্তৃতা রাখেন স্থানীয় প্রাক্তন ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমান মাতুব্বর, সাবেক জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সহ আরো অনেকে।

উল্লেখ্য যে, অবৈধ বালু উত্তোলনকারীদের হাত থেকে রক্ষা পেতে ইতিমধ্য এলাকাবাসীর পক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জেলা প্রশাসক বরিশাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বাকেরগঞ্জ, উপজেলা পুলিশ প্রশাসন বাকেরগঞ্জ, চেয়ারম্যান ১২ নং রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ বাকেরগঞ্জ বরাবর অভিযোগপত্র প্রদান করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, মানববন্ধন এর বিষয়টি আমি জানিনা তবে বিষয়টি স্থানীয়রা আমাকে অবহিত করেছিল, এ বিষয়ে ইউএনও মহোদয়ের সাথে কথা হয়েছে তিনি ব্যাবস্থা নিবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews