1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বাংলাদেশ-শ্রীলংকা প্রথম টেস্ট পাল্লেকেলেতে আজ শুরু - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত। উলানিয়া মুজাফফর খান কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ! মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ মেহেন্দিগঞ্জে মউশিক কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। কাজির হাট প্রেসক্লাবে সাংবাদিক জাহানারার মায়ের মৃত্যুবার্ষিকী দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে জমি ও বসতবাড়ি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী নাসির হাওলাদার আটক। মেহেন্দিগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে অপরিকল্পিত ড্রেজিংয়ের প্রতিবাদে মানববন্ধন।
সংবাদ শিরনাম :

বাংলাদেশ-শ্রীলংকা প্রথম টেস্ট পাল্লেকেলেতে আজ শুরু

  • আপডেট সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৫২৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০তে হারার পর নিউজিল্যান্ডে সাদা বলের সফরে বাংলাদেশের ফলাফল ধবধবে সাদা। ওয়ানডে ও টি ২০-দুই সিরিজে টানা ছয় ম্যাচে হার।

অর্থাৎ, তিন ফরম্যাটে শেষ আটটি আন্তর্জাতিক ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এই পটভূমিতে পাল্লেকেলেতে আজ স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু মুমিনুল, মুশফিকদের। প্রশ্ন-ফরম্যাট বদলের পর সাদা বল থেকে লাল বলে ফিরে ভাগ্য কি বদলাবে বাংলাদেশের? বিশেষ করে দেশের বাইরে সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স যখন মোটেও আশাপ্রদ নয়।

শুধু দেশের বাইরে কেন, নিজেদের আঙিনায়ও খর্বশক্তির ক্যারিবীয়দের কাছে নাকাল হতে হয়েছে তামিম ইকবালদের। সব মিলিয়ে শেষ নয় টেস্টের আটটিতেই হেরেছে বাংলাদেশ, যার পাঁচটি ইনিংস ব্যবধানে।

এই না-পারাটা ভীষণ এক চাপ হয়ে জগদ্দল পাথরের মতো বুকে চেপে বসার কথা। তবুও টেস্ট অধিনায়ক মুমিনুল হক তা মানতে রাজি নন। চাপটাপ ওসব কিছু নয়। না তার নিজের জন্য, না দলের জন্য। অধিনায়ক হলে এসব কথা বলতে হয়। দলকে চাঙা রাখার জন্য। এটা এক ধরনের মনস্তত্ত্ব। কিন্তু বাস্তবতা হলো, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের অনুপস্থিতিতে অদৃশ্য একটা চাপ অনুভব করবেন মুমিনুল। সাকিব ও মোস্তাফিজ দুজনই খেলছেন আইপিএলে।

তার মানে, ব্যাটিংয়ে অতিমাত্রায় নির্ভর করতে হবে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মুমিনুলের ওপর। বোলিংয়ে মেহেদী হাসান মিরাজ ও আবু জায়েদ রাহি। ২১ জনের প্রাথমিক দল কাল ছোট করে ১৫ জনে কমিয়ে আনা হয়েছে। তাতে টিকে গেছেন তরুণ বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। চূড়ান্ত দলে নেই সাকিবের জায়গায় সুযোগ পাওয়া অলরাউন্ডার শুভাগত হোম। মূল দলে জায়গা হয়নি নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শহিদুল ইসলাম ও নুরুল হাসান সোহানেরও। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজেও সোহান ও খালেদ প্রাথমিক দলে থেকে জায়গা পাননি মূল স্কোয়াডে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য শরিফুল সম্প্রতি নিউজিল্যান্ড সফরে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পান টি ২০ দিয়ে। অভিষেক ম্যাচে ভালো না করলেও পরে দুই ম্যাচে তার বোলিং হয়েছে নজরকাড়া। ১৯ বছর বয়সি এই পেসার প্রথমবার সুযোগ পেলেন অভিজাত সংস্করণের দলেও।

সৌম্য সরকার না থাকায় তামিমের উদ্বোধনী জুটি হতে পারেন সাদমান ইসলাম। তিনে সাইফ হাসান, যিনি দুদিনের অনুশীলন ম্যাচে ভালো ব্যাটিং করেছেন। বাংলাদেশের জন্য অনুপ্রেরণা হতে পারে দুটি।

এক. ২০১৭ সালের ১৯ মার্চ দ্বীপদেশে নিজেদের শততম টেস্টে প্রথম জয়, যা শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। দুই. পাল্লেকেলেতে শেষ দুই ম্যাচে শ্রীলংকা হেরেছে ভারত ও ইংল্যান্ডের কাছে। বাংলাদেশ এই প্রথম সেখানে টেস্ট খেলছে। তার ওপর শেষবার ঘরের মাঠে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে হেরেছে লংকানরা। তবে এসবই তাত্ত্বিক কথা। মাঠে প্রতিটি সেশনে প্রয়োগ ক্ষমতায় যারা এগিয়ে থাকবে, পাঁচদিনের টেস্টে তারাই সফলতার মুখ দেখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews