1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যাল্যায়েন্স (বিএমটিএ) পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩ লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে স্কুল মাঠ থেকে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার। মেহেন্দিগঞ্জে কালবৈশাখীর ক্ষত চিহ্ন মুছছে যুবদল: জিয়ার শাহাদাতবার্ষিকীতে ১৯পরিবার পেল নতুন ঘর। রাজিব আহসানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৩২০ পরিবারকে ঈদ উপহার দিলেন সোহাগ। ঈদের আগেই হাসি ফুটল ৩২৫ পরিবারের মুখে মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। মেহেন্দিগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ পিচ ইয়াবাসহ আটক -১
সংবাদ শিরনাম :

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যাল্যায়েন্স (বিএমটিএ) পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

  • আপডেট সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৪০১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক // দেশের বিভিন্ন হাসপাতালসহ স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের (বিএমটিএ) ১০১ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কমিটিতে মো. ইলিয়াছ হোসেনকে (ইলু) সভাপতি এবং মহাসচিব করা হয়েছে মো. শামীম শাহকে। এছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মলয় বিশ্বাসকে।

শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়ে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আয়োজনে কাউন্সিল গঠন এবং জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ দপ্তর সম্পাদক অধ্যাপক ডা. মো. শেখ শহীদ উল্লাহ, স্বাচিপ সহ-সভাপতি ডা. মোশাররফ হোসেন খন্দকার, সাংগঠনিক সম্পাদক ডা. এএইচ আফজালুল হক রানা, বিএমটিএ’র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খাঁন।

এসময় ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন সবার উপস্থিতিতে সভাপতি, মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকসহ ৬ জনের নাম ঘোষণা করেন। একইসঙ্গে দ্রুততম সময়ে কমিটি পূর্ণাঙ্গ করতে নির্দেশনা দেন।

পূর্ণাঙ্গ কমিটি যারা রয়েছেন

সভাপতি মো. ইলিয়াছ হোসেন (ইলু), সহসভাপতি গোলাম রসুল স্বপন, হারুন অর রশিদ (আরওঙ্গ), এম কে পারভেজ, মোহাম্মদ খালেদ মোছান্না, আশিষ কুমার হালদার, এসএম রেজা কামাল, এএইচএম আতাউর রহমান (মানিক), আবু সাইদ, আব্দুর রাজ্জাক, জুয়েল পাল।

মহাসচিব শামীম শাহ ও যুগ্ম মহাসচিব সুজন মিয়া, জিসান হাওলাদার, গোলাম মোস্তফা।

সাংগঠনিক সম্পাদকরা হলেন— মলয় বিশ্বাস, মো. লিমন হোসেন (ঢাকা বিভাগ), এসএম রাকিবুল হাসান (বরিশাল বিভাগ), মারুফ আহম্মেদ (সিলেট বিভাগ), সাব্বির হোসেন (রাজশাহী বিভাগ), শংকর চৌধুরী (চট্টগ্রাম বিভাগ), মিজবাহ উদ্দিন আহমদ নিঝুম (ময়মনসিংহ বিভাগ), শিশির বর (খুলনা বিভাগ), আতাউল গনি (রংপুর বিভাগ)।

কোষাধ্যক্ষ ফেরদৌস শেখ, সহ-কোষাধ্যক্ষ জমির উদ্দিন। দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন ও সহ দপ্তর সম্পাদক সুমন শিকদার। প্রচার সম্পাদক এইচএম সুমন বাপ্পা ও সহ প্রচার সম্পাদক মনিরুল সালেহীন।

এছাড়া কমিটিতে সর্বমোট ৬৯ জনকে বিভিন্ন সম্পাদক পদ এবং ৩২ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews