1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
বরিশালে কমেছে সবজির দাম - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ।
সংবাদ শিরনাম :

বরিশালে কমেছে সবজির দাম

  • আপডেট সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩১৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

বরিশালে দুই সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বিশেষ কোনো হেরফের হয়নি। তবে সবজির দাম কিছুটা কমেলেও দাম বেড়েছে চালের।

রবিবার(০৫ ডিসেম্বর) সকাল থেকে নগরীর পুরান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখে এ চিত্র দেখা গেছে। সবজি বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি, বাঁধাকপি, শালগম, বেগুন, মুলা, চিচিঙ্গা, টমেটো, শিমসহ বিভিন্ন ধরেনের সবজি দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০-২০ টাকা কমেছে।

ফুলকপি ৩০, বাঁধাকপি ৩০, টমেটো ১৪০, শালগম ৩০, বেগুন ৪০, পটল ৪০, মুলা ২০, বরবটি ৮০, চিচিঙ্গা ৬০, করলা ৮০, শিম ৩০, পেঁপে ২২, শসা ৩০, ধনেপাতা ১২০, কাঁচা মরিচ ৪০-৫০, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলু প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৪ টাকায়। নতুন আলু ৬০-৭০ টাকা। বিক্রেতারা জানান, নতুন আলুর সরবরাহ বাড়লে দাম কমবে।

তবে পেঁয়াজ, আদা, রসুন, ভোজ্যতেল, মসুর ডাল, চিনি, আটা-ময়দাসহ অন্যান্য পণ্যের দামে কোনো হেরফের হয়নি। বাজারে দেশি পেঁয়াজ প্রতিকেজি ৬০-৬৫, ভারতীয় পেঁয়াজ ৪৫, দেশি আদা ৭০, চীনা আদা ১২০, দেশি রসুন ৬০, চীনা রসুন ১৩০, মোটা দানার মসুর ডাল ৯০, ছোট দানার মসুর ডাল ১১০, প্যাকেট আটা ৪০, ময়দা ৫২ এবং চিনি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি খোলা সয়াবিন ১৫৩ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের দাম ১৬০ টাকা।

বাজারে সরু মিনিকেট চালের দাম ঊর্ধ্বমুখী। সরু মিনিকেট চাল ৬২-৬৪ টাকা, নাজিরশাইল ৭০, পাইজাম ৪৮ টাকা, ভালো মানের বিআর-২৮ চাল ৫০-৫৪ টাকা, মোটা গুটি ও স্বর্ণা চাল ৪২-৪৪ টাকা ও বালাম ৪৮-৫২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি আগের মতোই কেজি ১৫০, কক বা লেয়ার ২৪০ ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের ডিমের হালি ৩৫ টাকা। এছাড়া গরুর মাংস প্রতি কেজি ৫৮০-৬০০ এবং খাসির মাংস ৭৮০-৮২০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে মাছের দামও প্রায় অপরিবর্তিত রয়েছে।

পুরান বাজারে কেনাকাটা করতে আসা হানিফ হাওলাদার নামে এক ক্রেতা জানান, সব কিছুর দামই বেড়েছে। কিন্তু বাড়েনি উপার্জন। ফলে নিম্ন আয়ের মানুষ অনেক কষ্টে রয়েছেন।

নগরীর পুরান বাজারের খুচরা মুদি দোকানি জহির স্টোরের মালিক মো. জহিরুল ইসলাম বলেন, গত দুই সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দায় প্রায় অপরিবর্তিত রয়েছে। তবে চালের আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছেচালের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। আড়তদাররা চালের দাম বাড়ার আশঙ্কার বরছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews