1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক'র পুলিশ সুপার হিসাবে পদোন্নতি। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দীগঞ্জে ভাঙনে গৃহহীন শতাধিক পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সরদার মোহাম্মদ হানিফ। কাজিরহাটে ৬০পিস ইয়াবা সহ মাদকসম্রাট রিফাত গ্রেপ্তার। কেন্দ্রীয় যুবদলের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে নিজ এলাকা মেহেন্দিগঞ্জে শুভাগমন করলেন মিজানুর রহমান সুমন। মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক।
সংবাদ শিরনাম :

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক’র পুলিশ সুপার হিসাবে পদোন্নতি।

  • আপডেট সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৪৮৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মনিরুল ইসলাম লিমন //

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ নাইমুল হক সহ নয়জনকে গত বৃহস্পতিবার পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে।

মোঃ নাইমুল হক’র বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় । তিনি ২০০৬ সালে ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন । তার আগে তিনি বিসিএস শিক্ষা ক্যাডার এ পটিয়া সরকারি কলেজে অর্থনীতি বিভাগের একজন প্রভাষক ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য অর্থনীতি তে মাস্টার্স করেন। পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এম বি এ ডিগ্রী লাভ করেন।

তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তার মা একজন রত্নগর্ভা, তার মা একজন আদর্শ মা, চার ভাই তিন বোনের মধ্যে তিনি চতুর্থ। তার বড় ভাই সুপ্রীম কোর্টের আইনজীবী। মেজ ভাই বিসিএস পররাষ্ট্র ক্যাডার এ থাইল্যান্ডে কর্মরত আছেন। অন্য ভাই বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা।

তিন বোনের মধ্যে দুই বোন বিসিএস শিক্ষা ক্যাডার ও আরেক বোন ডাক্তার হিসেবে আমেরিকায় কর্মরত আছে ।

জনাব মোঃ নাইমুল হক চাকরিজীবনে মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এস এস এফ) এর একজন দক্ষ ও চৌকস অফিসার ছিলেন। এ বিষয়ে তিনি ইংল্যান্ড, ইতালি, থাইল্যান্ড ও ইন্ডিয়ায় বিশেষ প্রশিক্ষণ লাভ করেন।

মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে তিনি মালি তে কর্মরত ছিলেন এবং বিশেষ পদকে ভূষিত হন। ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের অনেক গুলো দেশ তিনি ভ্রমণ করেছেন। বরিশাল,খুলনা, যশোর, সিলেট, ঠাকুরগাঁও, বান্দরবন এবং ঢাকা জেলায় তিনি এর আগে কর্মরত ছিলেন।

ব্যাক্তিগত জীবনে তিনি দুই সন্তানের বাবা। তিনি একজন মিডিয়া বান্ধব ও সংস্কৃতিমনা পুলিশ অফিসার। পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে তিনি বিভিন্ন নাটক ও মিউজিক ভিডিও নির্মাণ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন ও তিনি এক জন আদর্শ পুলিশ অফিসার ও সৎ পুলিশ অফিসার বরিশালে মাদক মুক্ত করা জন্য অনেক কাজ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews