1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বরগুনায় নারী কাউন্সিলর প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সরদার মোহাম্মদ হানিফ। কাজিরহাটে ৬০পিস ইয়াবা সহ মাদকসম্রাট রিফাত গ্রেপ্তার। কেন্দ্রীয় যুবদলের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে নিজ এলাকা মেহেন্দিগঞ্জে শুভাগমন করলেন মিজানুর রহমান সুমন। মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সরদার মোহাম্মদ হানিফ। কাজিরহাটে ৬০পিস ইয়াবা সহ মাদকসম্রাট রিফাত গ্রেপ্তার। কেন্দ্রীয় যুবদলের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে নিজ এলাকা মেহেন্দিগঞ্জে শুভাগমন করলেন মিজানুর রহমান সুমন। মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত।

বরগুনায় নারী কাউন্সিলর প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১
  • ৪০৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মো. কাশেম, বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা পৌরসভা নির্বাচনে প্রচারণা চালানোর সময় এক সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। আহত ওই কর্মীর নাম দেলোয়ার হোসেন (৪৫)। বরগুনা পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নিপা আক্তারের কর্মী।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নাসরীন নাহার সুমির বাসায় এ ঘটনা ঘটে।আহতাবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দেলোয়ারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত ওই নারী কাউন্সিলর প্রার্থীর নাম নাসরীন নাহার সুমি। একই ওয়ার্ডে তিনি অটোরিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে একই ওয়ার্ডে টেলিফোন মার্কা নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন নিপা আক্তার।

আহত দেলোয়ার হোসেন মোবাইল ফোনে বলেন, নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নিপা আক্তারের টেলিফোন প্রতীকের পক্ষে বাসায় বাসায় গিয়ে ভোট চাইতে আমি শহীদ মিনার এলাকায় যাই। এ সময় নিপা আক্তারের প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসরিন নাহার সুমি আমাকে তার বাসা থেকে দেখে ফেলেন। পরে তিনি আমাকে ডেকে বাসায় নেন। এ সময় আমি কার পক্ষে প্রচার চালাচ্ছি- তা তিনি জানাতে চান। এ সময় আমি নিপা আক্তারের টেলিফোন প্রতীকের প্রচারণা চালাচ্ছি- এটা বলতেই তিনি আমাকে গালাগাল শুরু করেন। আমি প্রতিবাদ করতেই তিনি একটি ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় কোপ বসিয়ে দেয়। আমি ডাক চিৎকার দিলে লোকজন এসে আমাকে উদ্ধার করে।

তিনি আরো বলেন, পরবর্তী সময়ে তার বাসার আসেপাশে টেলিফোন প্রতীকের প্রচার চালাতে না যাওয়ার জন্য সতর্কও করে দেন। পরে ওই এলাকায় ভোট চাইতে গেলে অবস্থা খারাপ হবে বলেও আমাকে হুমকি দেন বলে জানান তিনি।

বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, আহত দেলোয়ার হোসেনের মাথায় আঘাতের কারণে ক্ষতের সৃষ্টি হয়েছে। তবে এ আঘাত গুরুতর নয়। তার মাথায় কী দিয়ে আঘাত করা হয়েছে তাও স্পষ্ট নয়। তারপরও ঝুঁকি এড়াতে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী নিপা আক্তার বলেন, নির্বাচনের শুরু থেকেই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমি ও আমার কর্মীদের নানাভাবে হুমকি দিচ্ছিলেন। এবার প্রচারের সময় তিনি নিজেই আমার এক কর্মীকে বাসায় ডেকে নিয়ে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতরভাবে জখম করেছেন। এ ঘটনায় আমি মামলা দায়ের প্রস্তুতি নিয়েছি।

এ বিষয়ে অভিযুক্ত নারী কাউন্সিলর প্রার্থী নাসরিন নাহার সুমির বলেন, আমার বিরুদ্ধে আনা এ অভিযোগ মোটেই সত্য নয়। আমার জনপ্রিয়তায় ভাটা লাগাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিচ্ছেন।

এ বিষয়ে বরগুনা সদর থানায় পরিদর্শক (তদন্ত) সহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমরা এরই মধ্যেই অবগত হয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনে বিশৃঙ্খলাকারী কাউকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews