1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
পাঙাশের দখলে ইলিশের বাজার - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ডাকাতদের বিরুদ্ধে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। মেহেন্দিগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক বড় ভাই মেহেন্দিগঞ্জের উলানিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক শাহিন রাড়ীর মুক্তির দাবীতে মানববন্ধন। কাজিরহাট প্রবাসীর ঘরে,, সিদ,কেটে চুরি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি। আইনশৃঙ্খলার অবনতি। পাতারহাট বন্দরের খাল পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ। মেহেন্দিগঞ্জ হাসপাতালের সেবার মান বাড়াতে কঠোর বার্তা প্রতিমন্ত্রী রাজিব আহসানের – অব্যবস্থাপনা মানা হবে না। মেহেন্দিগঞ্জ থানা বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত! মাদক নির্মূল ও আইনশৃঙ্খলায় অবদানের জন্য ওসি মমিন উদ্দিনকে ক্রেস্ট প্রদান। মেহেন্দিগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার। হিজলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, নারীসহ আহত ৩
সংবাদ শিরনাম :

পাঙাশের দখলে ইলিশের বাজার

  • আপডেট সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৩১৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্ক //

তেমন ইলিশ নেই বরিশালের পাইকারি মৎস্য আড়ত পোর্ট রোডে, তবে পাঙাশে ভরা এই বাজার। মনমতো ইলিশ না পেয়ে অনেক ক্রেতাকেই দেখা গেছে পাঙাশ কিনতে।

আড়তদাররা জানিয়েছেন ইলিশের বোটেই পাঙাশ মাছ আসছে। যেহেতু বোটের সব মাছই রাখতে হয়, সেহেতু ইলিশের পাশাপাশি এখন পাঙাশ মাছও বিক্রি করতে হচ্ছে তাদের।

বরিশালের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে বুধবার সকালে গিয়ে এমন চিত্রই দেখা গেছে। সব আড়তদারই কিছু ইলিশের পাশাপাশি পাঙাশ সাজিয়ে বসেছেন।

আড়তদার হাবিবুর রহমান বলেন, ‘নদীতে ইলিশের জালে বড় বড় সাইজের পাঙাশ মাছও উঠে আসছে। আমার আড়তেই ১৮টির মতো পাঙাশ এসেছে আজ। গতকাল এসেছিল ২১টি।’

মৎস্য অবতরণ কেন্দ্রের ইলিশশ্রমিক শফিক বলেন, ‘মনে হয় ইলিশের চাইতে পাঙাশ মাছ জেলেরা বেশি নিয়া আইতেছে। ইলিশ তো নাই আইজগা তেমন, তয় পাঙাশ আছে দেহার মতো। ইলিশের আড়তদাররা পাঙাশ মাছ বেচে।’

জুলফিকার নামে এক পাইকারি ইলিশ বিক্রেতা জানান, নিষেধাজ্ঞার পর ইলিশ জেলেদের জালে ইলিশের পাশাপাশি দেশি মাছও অনেক ধরা পড়ছে। এর মধ্যে পাঙাশের সংখ্যা অনেক। ছোট নয়, বড় বড় পাঙাশ মাছ ধরা পড়েছে।

জুলফিকার বলেন, ‘ইলিশের আমদানি কম হওয়ায় পাঙাশ বিক্রি খারাপ হচ্ছে না। অনেক ক্রেতাই ইলিশ কিনতে এসে দামে না মেলাতে পেরে আমার কাছ থেকে পাঙাশ মাছ কিনেছেন।’

ইলিশ কিনতে এসে না পেয়ে সুজয় সাহা বলেন, ‘ইলিশ কিনতে এসেছিলাম। কিন্তু আজকে প্রচুর দাম দেখে তা কেনার সাহস হয়নি। ইলিশের মোকামেই পাঙাশ দেখে আমরা দুজন ১০ কেজি ওজনের মাছ ভাগ করে কিনেছি।’

বরিশালের মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ‘সব জেলে নিষেধাজ্ঞার পর একসঙ্গে নদীতে ইলিশ শিকারে নামায় প্রায় সবার জালেই দেশি মাছও ধরা পড়ছে। যার মধ্যে পাঙাশের সংখ্যাই বেশি। তাই জেলেদের ট্রলারে ইলিশের পাশাপাশি পাঙাশ মাছও আসছে আড়তে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews