1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
ডিসি খাইরুল আলমের সহায়তায় চট্রগ্রাম থেকে শিক্ষার্থীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জ পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী নাসির হাওলাদার আটক। মেহেন্দিগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে অপরিকল্পিত ড্রেজিংয়ের প্রতিবাদে মানববন্ধন। মেহেন্দিগঞ্জে নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। হিজলায় ইয়াবা সম্রাজ্ঞী তাসলিমা বেগম ৫৫২ পিচ ইয়াবাসহ আটক। কাজিরহাটে দুই মাদক ব্যবসায়ীকে ৭৯পিস ইয়াবা সহ গ্রেফতার করেন কাজিরহাট থানা পুলিশ । প্রতিমন্ত্রী রাজিব আহসানের নির্দেশে বিআইডব্লিউটিএর পন্টুন বরাদ্দ, ভোগান্তির দিন শেষ’ বলছেন যাত্রীরা। মেহেন্দিগঞ্জের সন্তান মোঃ আরিফ হোসেন অনন্য কে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত। মেহেন্দিগঞ্জে’র সন্তান মোঃইকবাল খান,কে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি করায় উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জবাসী।
সংবাদ শিরনাম :

ডিসি খাইরুল আলমের সহায়তায় চট্রগ্রাম থেকে শিক্ষার্থীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৪৩৮ ০ বার সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের সহায়তায় চট্রগ্রাম থেকে শিক্ষার্থীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার(২২ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ খাইরুল আলম শিক্ষার্থীর হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি হস্তান্তর করেন।

এ সময় তিনি জানান, বরিশাল ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউটের শিপ বিল্ডিং ডিপার্টমেন্টের ৭ম পর্বের শিক্ষার্থী মহিউদ্দিন খান শাওন গত ৪ অক্টোবর বন্ধুদের সাথে বরিশাল থেকে চট্রগ্রাম হয়ে কক্সবাজার,সাজেক,সেন্টমার্টিন,বান্দরবান ঘুরতে যান।ঘুরতে যাওয়ার প্রথম দিনেই চট্রগ্রাম অক্সিজেন মোড়ে বাস থেকে নামার সময় তার সাথে থাকা Samsung Galaxy M20 মোবাইল ফোনটি হারিয়ে যায়।আনন্দ ভ্রমনের প্রথম দিনেই মোবাইল টি হারিয়ে যাওয়ায় আনন্দ বিষাদে পরিনত হয়।

পরে বরিশাল এসে উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ খাইরুল আলমকে বিষয়টি জানালে তিনি বরিশাল এয়ারপোর্ট থানার এ এস আই মোঃ আঃ বারেক হোসেনকে মোবাইল উদ্ধারের নির্দেশ দেন।

পরে এএসআই (নিঃ) মো আঃ বারেক তথ্য প্রযুক্তির সহায়তায় ২১ ডিসেম্বর চট্রগ্রাম মেট্রোপলিটন এলাকার ডবল মুরিং থানা পুলিশের সহায়তায় কদমতলীর এক ব্যাবসায়ী আক্তার হোসেনের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেন।তবে ব্যাবসায়ী যার কাছ থেকে মোবাইল ফোনটি ক্রয় করেছেন তাকে খুঁজে পাওয়া যায়নি।

উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ খাইরুল আলম আরও জানান,প্রযুক্তির ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় পুলিশ এখন আর পিছিয়ে নেই।বাংলাদেশ পুলিশ এখন যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম।অপরাধীর চেয়ে পুলিশ অনেক গুন শক্তিশালী।এখন আর কেউ কোন অপরাধ করে খুব সহজেই পার পাবেনা।তাকে আইনের আওতায় আসতেই হবে।

মোবাইলের মালিক মহিউদ্দিন খান শাওন তার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে বলেন,আমার হারিয়ে যাওয়া ফোনটি ফিরে পাব তা কখনো ভাবিনি।ডিসি খাইরুল আলম স্যারের কারনেই আমার মোবাইলটি ফিরে পেয়েছি।আমি বাংলাদেশ পুলিশের কাছে চির কৃতজ্ঞ।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ ফজলুল করিম,এয়ারপোর্ট থানার এ এস আই মোঃ বারেক হোসেন,কম্পিউটার অপারেটর মোঃ নাসির শওকত সোহেল প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews