1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
জমে উঠেছে বরিশালের ইফতার বাজার - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ।
সংবাদ শিরনাম :

জমে উঠেছে বরিশালের ইফতার বাজার

  • আপডেট সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩০৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

খোকন হাওলাদার, বরিশাল ॥

রমজানের শুরুতেই জমে উঠেছে বরিশালের ইফতার বাজার। রবিবার (৩এপ্রিল) প্রথমদিনে ইফতার বাজারে ক্রেতাদের ভিড় বেড়েই চলেছে। প্রতিদিন বিকেল তিনটার পর থেকেই নামিদামি ইফতার পণ্যের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। বিকেল চারটার পর থেকে ফুটপাতের ইফতারের দোকানগুলোতে মধ্য ও নিন্মবিত্ত পরিবারের ক্রেতাদের আনাগোনা শুরু হয়। সবমিলিয়ে রমজানের তৃতীয়দিনেই জমজমাট হয়ে উঠেছে বরিশালের ইফতার বাজার।

বরিশাল নগরীর ব্যবসায়ীদের দাবি, গত বছরের চেয়ে এবার ইফতার আয়োজনে অনেকটা নতুনত্বের ছোঁয়া রয়েছে। ইফতার সামগ্রীতে নতুন রেসিপি যোগ হলেও দামে তেমন কোন পার্থক্য নেই। তবে প্রতিবারের মতো এবারও বরিশালের ইফতার বাজার অনেকটাই নামকরা হোটেল-রেস্তোরাঁর দখলে রয়েছে। সাথে কিছু ফাস্টফুডের দোকানেও বিক্রি হচ্ছে ইফতার পণ্য। এর বাইরে ঐতিহ্য অনুযায়ী, সড়কের পাশে মৌসুমী দোকানিরাও ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন।

অপরদিকে ইফতার বাজারের পাশাপাশি রমজানে ফলের বাজারও চাঙ্গা হয়ে উঠেছে। তবে খেজুর, পেয়ারা, পেঁপে, কলা, কমলা, আপেল, আঙ্গুর, মাল্টা, নাসপাতির দখলে রয়েছে বাজার। মৌসুম শেষ হয়ে গেলেও দেখা মিলছে তরমুজের।

বরিশালের বিভিন্ন সড়ক ও অলিগলি ঘুরে দেখা গেছে, নগরীর নামি-দামি রেস্তোরাঁ ও হোটেলগুলো ইফতার বিক্রির জন্য অনেকটা উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। রেস্তোরাঁর সামনে বাহারি নকশায় সাজিয়ে তোলা হয়েছে ইফতার বিক্রির স্টল। যেখানে মুখরোচক নানা ইফতার পণ্যের পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা। এরমধ্যে নগরীর ঐতিহ্যবাহী নাজেম’স, ফুড’জ, বনফুল, রোজগার্ডেন, গার্ডেন ইন রেস্তোরাঁ, হট প্লেট, হুপার্স, তাওয়া, কাজী ফার্মস, রিভার ক্যাফে, রয়েল, চায়না প্যালেস, কিচেনসহ বেশ কিছু ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ব্যস্ত সময় পার করছে ইফতার বিক্রিতে। গত কয়েক বছরের ন্যায় এবারও ইফতারের বাজারে পণ্য নিয়ে এসেছে হোটেল গ্রান্ড পার্ক, হুপার্সসহ বেশকিছু নামিদামি রেস্টুরেন্ট। যদিও এরা খুচরো ইফতার বিক্রির পাশাপাশি বেসিক, প্লাটিনাম, প্রিমিয়ামসহ নানান নামে প্যাকেজ ইফতার বিক্রি করে আসছে।

ব্যবসায়ীরা বলেন, এ বছর শুরু থেকেই বরিশালের ইফতার বাজার আশানুরূপভাবে জমে উঠেছে। সময়ের সাথে সাথেবিক্রি আরও বাড়বে বলেও তারা আশাপ্রকাশ করেছেন।

অপরদিকে রমজান ও ইফতার বাজারকে ঘিরে জেলা প্রশাসনের পাশাপাশি র‌্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপরতা শুরু করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews