1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
করোনা নিয়ে ব্যবসা করছে সরকার: মির্জা ফখরুল - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার। মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারি’কে অপসারণের জন্য মানববন্ধন, যা বললেন অফিস সহকারী জাহিদ। পারিবারিক দ্বন্দ্বের জের: মেহেন্দিগঞ্জে কৃষকের ৫০ হাজার টাকার খড়ের গাদা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা। মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
সংবাদ শিরনাম :

করোনা নিয়ে ব্যবসা করছে সরকার: মির্জা ফখরুল

  • আপডেট সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৩৯৪ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের কারও কাছে জবাবদিহি নেই। জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক নেই। তাই আজকে করোনাভাইরাস নিয়ে সরকার ব্যবসা করছে। চিকিৎসা পাচ্ছে না মানুষ, হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে, আইসিইউ পায় না। অথচ দেড় বছর ধরে এ অবস্থা চলছে, সরকার সেদিকে লক্ষ্য রাখেনি। তারা শুধু কি করে টাকা বানানো যাবে, কি করে দুর্নীতি করা যাবে সেদিকে কাজ করেছে। শুধু একটা কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য, দুর্নীতি করার জন্য সেটিকে (কোম্পানি) টিকা আনার অনুমতি দিয়েছে সরকার। ফলে কী হয়েছে- টিকা নেই, টিকা পাওয়া যাচ্ছে না।

শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ‘গুম-খুন-নির্যাতিত’দের পরিবারকে ঈদের শুভেচ্ছা বিতরণের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, দেড় বছর আগে আমরা বলেছি, একটা সোর্স (উৎস) থেকে যাতে টিকা আনা না হয়। কিন্তু সরকার নিজেদের স্বার্থে একটা সোর্স থেকে টিকা আনতে চেয়েছিল। আমরা বলেছিলাম, বিকল্প হিসাবে চীন ও রাশিয়ার উৎসগুলো দেখা হোক। তখন সরকার তা করেনি। এতদিন পর আবার চীন ও রাশিয়ার সঙ্গে সরকার চুক্তি করছে। বিএনপি মহাসচিব বলেন, সরকার ঘোলা করে পানি খায়। গুম-খুনের জবাব সরকারকে দিতে হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আমাদের দলের নেতাকর্মী গুম হয়েছে ৫শর অধিক। এর জবাব আওয়ামী লীগকেই দিতে হবে। গোটা জাতির কাছে তাদের জবাব দিতে হবে।

স্বেচ্ছাসেবক দলের সহ-দফতর সম্পাদক নাজমুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে মিডিয়া উপকমিটির সদস্য আতিকুর রহমান রুম্মন। অনুষ্ঠানে ‘নিখেঁাঁজ’ ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি, জাকির হোসেন, তরিকুল ইসলাম তারা, মাহবুবুর রহমান বাপ্পী, তারিকুল ইসলাম ঝন্টুসহ বেশ কয়েকজন নেতার পরিবারের সদস্যদের হাতে বিএনপির পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেন বিএনপি মহাসচিব। গুম ও খুন হওয়া ৮৭৭ জন পরিবারের সদস্যদের বাড়িতে ঈদের এ উপহার পৌঁছে দেয়া হবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, অনিন্দ্র্য ইসলাম অমিত, যুবদলের সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, এসএম জাহাঙ্গীর, কামরুজ্জামান দুলাল, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ইয়াসীন আলী, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews