1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
আরমানিটোলায় আগুন কেউই শঙ্কামুক্ত নয়, নবদম্পতি লাইফ সাপোর্টে - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।
সংবাদ শিরনাম :

আরমানিটোলায় আগুন কেউই শঙ্কামুক্ত নয়, নবদম্পতি লাইফ সাপোর্টে

  • আপডেট সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৪৮৯ ০ বার সংবাদটি পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

পুরান ঢাকার আরমানিটোলায় রাসায়নিকের গুদাম থেকে লাগা আগুনে দগ্ধ নবদম্পতি আশিকুজ্জামান ও মুনা সরকারকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তাদের শ্বাসনালি মারাত্মকভাবে দগ্ধ। শুক্রবার ভোররাতের এই আগুনে আরও তিনজন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। অগ্নিকাণ্ডে দগ্ধ বেশিরভাগেরই শ্বাসনালি পুড়ে গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন ১৫ জনেরই শ্বাসনালি পোড়া। চিকিৎসকরা বলছেন, শ্বাসনালি পুড়ে যাওয়া ব্যক্তিরা সবসময়ই সংকটাপন্ন থাকে। তবে আমরা বিশ্বমানের চিকিৎসা দিয়ে যাচ্ছি। ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসাধীন কেউই শঙ্কামুক্ত নয়। এদিকে অগ্নিদুর্ঘটনার ভবন মালিক মোশতাক আহমেদসহ যাদেরকে আসামি করে মামলা করা হয়েছে তারা সবাই ধরাছোঁয়ার বাইরে। পুলিশ বলছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে। দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি আগামীকাল থেকে কাজ শুরু করবে। শনিবার দুই ঘণ্টার জন্য খোলা হয়েছিল সিলগালা সেই অভিশপ্ত মুসা ম্যানসন। পুরান ঢাকার ৯/১১ নম্বর আরমানিটোলার রাসায়নিকের অবৈধ গোডাউন থেকে লাগা আগুনে কলেজছাত্রীসহ চারজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।

অগ্নিকাণ্ডে দগ্ধ নবদম্পতি আশিকুজ্জামান খানের পর তার স্ত্রী মুনা সরকারকেও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে আশিকুজ্জামান এবং মধ্যরাতে মুনাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এছাড়া পোস্ট অপারেটিভ ইউনিটে চিকিৎসাধীন শ্বাসনালি পোড়া মেহেরুন্নেসাকে (৬৩) শনিবার বিকালে আইসিইউতে নেওয়া হয়েছে। তাকে নিয়ে তিনজন আইসিইউ এবং ১৫ জনকে পোস্ট অপারেটিভে চিকিৎসা দেওয়া হচ্ছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন যুগান্তরকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ জনকে আনা হয়েছিল, একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে ২০ জন ভর্তি রয়েছে। লাইফ সাপোর্টে রয়েছে দুজন। আইসিইউতে তিনজন এবং ১৫ জনকে পোস্ট অপারেটিভে রাখা হয়েছে। ১৫ জনের শরীর দগ্ধ না হলেও শ্বাসনালি পুড়ে গেছে। কেউই শঙ্কামুক্ত নয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল যুগান্তরকে জানান, দগ্ধ বা শ্বাসনালি পোড়া ব্যক্তিদের শারীরিক অবস্থা যে কোনো সময় খারাপ হতে পারে। কারও শরীর পোড়েনি, কিন্তু শ্বাসনালি পুড়ে যাওয়ার কারণে আগে অনেকের মৃত্যু হয়েছে। আমরা এখানে বিশ্বমানের চিকিৎসা দিচ্ছি, কিন্তু অনেককেই বাঁচাতে পারছি না। শ্বাসনালি পোড়া ব্যক্তিরা সবসময় সংকটাপন্ন থাকে। শ্বাসনালি পোড়া মেহেরুন্নেসার শরীর দগ্ধ হয়নি। তিনি বলেন, পোস্ট অপারেটিভে ভর্তি ১৫ জনেরই শ্বাসনালি পোড়া। আশিকুজ্জামান ও মুনা সরকারের সবশেষ অবস্থা নিয়ে চিকিৎসকরা বলেছেন, তাদের শরীরের ২০-২৫ ভাগ পোড়া কিন্তু তাদের শ্বাসনালি মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিসের চার সদস্যের তদন্ত কমিটির প্রধান উপ-পরিচালক (উন্নয়ন) নূর হাসান যুগান্তরকে বলেন, আমি ছুটিতে আছি। সোমবার অফিসে যোগ দেওয়ার পর তদন্ত কাজ শুরু করব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews