হিজলায় গভীর রাতে আগুনে পুড়ে চারটি দোকান ক্ষতি প্রায় কোটি টাকা
আপডেট সময় :
সোমবার, ২৩ আগস্ট, ২০২১
৪৬৫
০ বার সংবাদটি পড়া হয়েছে
রোমান হোসেন নোমান //
বরিশাল জেলার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউড়ীয়া বাজারে ২৩ আগস্ট দিবাগত রাত পৌনে দুইটার দিকে আগুনে পুড়ে চারটি দোকানের ব্যাপক ক্ষতি।
স্থানীয় সূত্রে জানা যায় রাত পৌনে দুইটার দিকে হঠাৎ বাজারে আগুন দেখতে পায় স্থানীয়রা। তাদের চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
ততোক্ষণে চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এদিকে উপজেলা ফায়ার সার্ভিস কে দায়ী করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
তারা বলছে ঘটনাটি হিজলা ফায়ার সার্ভিসকে অবহিত করার পর ঘটনাস্থলে আসতে তাদের অনেক সময় লেগে যায়।
তবে এ ব্যাপারে হিজলা ফায়ার সার্ভিসের সদস্য রিমন বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply