1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
'সিনোফার্মা'কে বিশাল ব্যবধানে হারালো 'ফাইজার - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। মেহেন্দিগঞ্জে ঝড় বৃষ্টিতেও পুরোদমে চলছে উন্নয়ন কর্মকান্ড, বিএনপি নেতাদের প্রকল্প এলাকা পরিদর্শন। মেহেন্দিগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি সোহেল গ্রেফতার। কাজির হাটে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মানহানিকর পোষ্টের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলেন সাংবাদিক আবুল হাসেম। কাজির হাটে বিয়ের একদিন পরই প্রেমিকের হাত ধরে কনের পলায়ন, এলাকায় তোলপাড়। আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার।
সংবাদ শিরনাম :

‘সিনোফার্মা’কে বিশাল ব্যবধানে হারালো ‘ফাইজার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩০৬ ০ বার সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ করোনার টিকা নিতে এলাকাবাসীকে আগ্রহী করতে বরিশাল যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের আজ ছিল শেষদিন। মঙ্গলবার বিকেলে নগরীর ২৪ নং ওয়ার্ডের ধান গবেষণা সড়ক এলাকার কাটাখালি খাল পার্শ্ববর্তী মাঠে ভিন্নধর্মী এই আয়োজনের সর্বশেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলায় ‘সিনোফার্মা একাদশকে’ ৫-১ গোলে পরাজিত করে ‘ফাইজার একাদশ’।গত রোববার প্রথম খেলায় ‘ফাইজার একাদশকে’ ১-০ গোলে হারায় ‘মর্ডানা একাদশ’।দ্বিতীয় খেলায় সোমবার ‘সিনোফার্মা একাদশকে’ ৪-০ গোলে হারায় ‘মর্ডানা একাদশ ‘।

বরিশাল যুব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এসব ম্যাচে করোনার বিভিন্ন ধরণের টিকার নামে দলগুলোর নাম রাখে অংশগ্রহণকারীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,যেহেতু করোনা মহামারি থেকে পরিত্রাণে টিকাই এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর অস্ত্র তাই টিকা নেবার কোন বিকল্প নেই। কিন্তু টিকার ব্যাপারে অসচেতনতা, ভ্রান্ত ধারণা সহ বিভিন্ন কারণে টিকা নিতে অনেকের আগ্রহ কম।

সবাই যেন টিকার ব্যাপারে আগ্রহী হয় সেজন্য এই ভিন্নধর্মী আয়োজন। খেলা শুরুর পূর্বে এবং বিরতির সময় উপস্থিত দর্শকদের টিকার ব্যাপারে আগ্রহী করতে বিভিন্ন সচেতনতা মূলক কথা বলেন তরুণ খেলোয়াড়েরা। এছাড়া খেলা চলাকালীন সকলের মাঝে বিতরণ করা হয় মাস্ক।দর্শকদের অনেকের হাতে দেখা গেছে সচেতনতা মূলক প্লাকার্ড।

এ ব্যাপারে বরিশাল যুব ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা শাওন আহমেদ বলেন, খেলায় হারজিত কিংবা আনন্দ লাভের জন্য নয়, আমরা মূলত এই আয়োজন করেছি মানুষের মাঝে টিকার নামগুলো প্রচলন ও টিকা নিতে আগ্রহী করে তোলার জন্য। তিনদিনব্যাপী এ আয়োজন মঙ্গলবার সিনোফার্মা একাদশ’ ও ‘ফাইজার একাদশের’ মধ্যকার খেলার মাধ্যমে শেষ হয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক জিএম রাব্বী বলেন, গণসচেতনতা মূলক এ আয়োজনের মাধ্যমে এলাকাবাসীর বেশ সাড়া পেয়েছি আমরা। খেলা উপভোগ করতে আগত দর্শকেরা টিকার নাম মুখস্থ করে বাড়ি গেছে। একই সঙ্গে টিকা নিতে উদ্ভুদ্ধ করার চেষ্টা করেছি আমরা। এছাড়া সকলের মাঝে বিতরণ করা হয়েছে মাস্ক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews