র্যাংক ব্যাজ পরানো হলো বিমানবাহিনীর নতুন প্রধানকে।
আপডেট সময় :
সোমবার, ১৪ জুন, ২০২১
২৫১
০ বার সংবাদটি পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে এয়ার মার্শাল র্যাংক ব্যাজ পরানো হয়েছে। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে এ র্যাংক ব্যাজ পরানো হয়। তাকে র্যাংক ব্যাজটি পরিয়ে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এবং সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাংক পরিধানের পর বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাৎবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার অফিসিয়াল কর্মকাণ্ড শুরু করেন। শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ শেষে বিমানবাহিনী সদর দপ্তরে তিনি পৌঁছালে বিমানবাহিনীর একটি চৌকশ কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এছাড়া বিমানবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে তিনি একটি গাছের চারা রোপণ করেন। শেখ আব্দুল হান্নান বিদায়ী বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হলেন। সেরনিয়াবাত ১২ জুন অবসরে যান। আইএসপিআর।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply