1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
মেহেন্দীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
নোটিশ :
মেহেন্দীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। মেহেন্দীগঞ্জে ভাঙনে গৃহহীন শতাধিক পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ। মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত মেহেন্দিগঞ্জ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সরদার মোহাম্মদ হানিফ। কাজিরহাটে ৬০পিস ইয়াবা সহ মাদকসম্রাট রিফাত গ্রেপ্তার। কেন্দ্রীয় যুবদলের কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে নিজ এলাকা মেহেন্দিগঞ্জে শুভাগমন করলেন মিজানুর রহমান সুমন। মেহেন্দিগঞ্জের শিন্নিরচরের আলোচিত আঁখি হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ।
সংবাদ শিরনাম :

মেহেন্দীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের মেহেন্দীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়ার আদর্শে, স্বেচ্ছাসেবক দল জনতার পাশে- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার ২০ আগস্ট দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

মেহেন্দীগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বর্ণাঢ্য র‍্যালি প্রদক্ষিণ করে পাতারহাট বন্দর
সকাল থেকে পাতারহাট বন্দর এলাকা পরিণত হয় নেতাকর্মীদের মিলনমেলায়। হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী র‍্যালিতে যোগ দেন।

র‍্যালিটি পাতারহাট বন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। একে অপরকে ফুল ও মিষ্টি দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

র‍্যালি শেষে স্থানীয় একটি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাসুদ রানা ও আমিনুল ইসলাম রবিন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের ইতিহাস ও সংগ্রামের কথা তুলে ধরেন।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন ও সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক নলী মোহাম্মদ জামাল,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন।

বক্তারা বলেন, ১৯৮০ সালের ১৯ আগস্ট প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের পাশে থেকে কাজ করেছে। দেশের যেকোনো দুর্যোগ ও গণতান্ত্রিক আন্দোলনে দলটি অগ্রণী ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে স্বেচ্ছাসেবক দল সামনের সারিতে থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।

সভার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews