
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// বরিশালের মেহেন্দিগঞ্জে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাহাত হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, রোববার, ৩১ মে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) তন্ময় কুমার দেবনাথ সংগীয় ফোর্সসহ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মধ্যচর পশ্চিম এলাকায় অভিযান চালান।
এসময় মধ্যচর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মধ্য থেকে রাহাত হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাহাত হোসেন মধ্যচর পশ্চিম গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. বজলুর রহমান ফৈরাদির ছেলে।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিন উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply