1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
মেহেন্দিগঞ্জে বিডি ক্লিন'র উদ্যোগে পরিচ্ছন্ন মেহেন্দিগঞ্জ উপজেলার ঘোষণা। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে বিডি ক্লিন’র উদ্যোগে পরিচ্ছন্ন মেহেন্দিগঞ্জ উপজেলার ঘোষণা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৪৭৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

আবুল হাসেম / ফয়সাল হাওলাদার ।।

আমরা যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি, সর্বদা সচেতন থাকি, যথাস্থানে ময়লা আবর্জনা ফেলি এবং সুশৃঙ্খল ভাবে জীবন যাপন করি ও একটি পরিচ্ছন্ন মেহেন্দিগঞ্জ উপজেলা উপহার দেওয়ার লক্ষ্যে,  এমন প্রতিপাদ্য নিয়ে বিডি ক্লিন এর মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার কার্যক্রম অদ্য বিকেল ৩ঃ৩০ ঘটিকায় পরিচালনা করা হয়।

বিডি ক্লিন মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার প্রথম ইভেন্টে আজ মেহেন্দিগঞ্জের একঝাঁক তরুণ তরুণী একত্রিত হয়ে, একাগ্রতা প্রকাশ করে শপথ বাক্য পাঠ করে উক্ত পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেন। এবং মেহেন্দিগঞ্জ উপজেলা চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে, স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া একঝাঁক তরুণ তরুণী মাস্ক পরিধান করে, হাতে হ্যান্ড গ্লোবস পড়ে, ঝাড়ু হাতে, বেলচা সাথে নিয়ে উপজেলার আনাচে কানাচে গিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করেন, এবং ড্রেনে জমে থাকা পলিথিন, টিস্যু ও অন্যান্য আবর্জনা, আগাছা পরিষ্কার করেন, দেখেই অনেকেই অবাকও হয়েছেন বটে।

তবে এমন কাজকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

এ ব্যাপারে বিডি ক্লিন’র সদস্য রাজিব তাজ’র সাথে আলাপ কালে জানান, আমরা মেহেন্দিগঞ্জকে একটি পরিচ্ছন্ন মেহেন্দিগঞ্জ উপজেলা উপহার দেওয়ার লক্ষ্যে এই মিশনে নেমেছি, ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই তা করবো। এছাড়াও বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে অনেক, আমাদের চারিপাশ যদি ময়লা আবর্জনা দ্বারা আচ্ছাদিত থাকে, তাহলে ডেঙ্গু দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাই আমাদের সবাইকে সবার স্থান থেকে  সচেতন হতে হবে, যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে একটা নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলতে হবে। নিজ নিজ স্থান থেকে সবাইকে জাগ্রত বিবেক নিয়ে থাকতে হবে।

মুনিয়া নাজনীন স্বর্না সাংবাদিকদের বলেন, আমরা মেহেন্দিগঞ্জকে একটি পরিচ্ছন্ন মেহেন্দিগঞ্জ হিসেবে দেখতে চাই, আমরা সবাই সচেতন তবে আমাদের মাঝে সেই সচেতনতা জাগ্রত করতে হবে, সচেতন হতে হবে এবং যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্য আহবান জানিয়েছেন।

বিডি ক্লিন মেহেন্দিগঞ্জ উপজেলার উপদেষ্টা ইউসুফ আলী সৈকত বলেন, মেহেন্দিগঞ্জে একটি ব্যাতিক্রম ধরনের উদ্যোগ নিয়ে একঝাঁক তরুণ তরুণী স্বেচ্ছায় একটি পরিচ্ছন্ন মেহেন্দিগঞ্জ উপজেলা উপহার দেওয়ার লক্ষ্যে যে কার্যক্রম শুরু করেছেন, তাদের এ উদ্যোগ কে আমি সাধুবাদ জানাই এবং এ দ্বারা আমাদের সকলের শিক্ষা গ্রহন করা উচিৎ যে, যত্রতত্র আমরা ময়লা আবর্জনা না ফেলি এবং যথাস্থানে ময়লা আবর্জনা ফেলি, যাতে পরিবেশ থাকে সুন্দর এবং সুন্দর ভাবে বেড়ে উঠুক আগামীর ভবিষ্যৎ।

বিডি ক্লিনের কার্যক্রম দেখে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদ সাধুবাদ জানিয়ে বলেন, খুব সুন্দর একটি উদ্যোগ, একদল শিক্ষিত তরুণ তরুণী দারুন একটা উদ্যোগ নিয়েছে, তবে মেহেন্দিগঞ্জের প্রত্যেক যুব সমাজের জন্য এটি একটি শিক্ষা। বিডি ক্লিন’র প্রয়াস দেখে অন্যরা এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। সর্বশেষ মঙ্গল কামনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews