1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা। প্রতিমন্ত্রী রাজিব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ।
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে।

  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৯৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়নে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। চাল নিতে এসে দিনের পর দিন হয়রানির শিকার হয়ে ক্ষোভে ফুঁসছেন কার্ডধারী জেলেরা।

বুধবার ১৫ এপ্রিল সকালে সরেজমিনে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, চাল নিতে আসা শত শত জেলের উপচে পড়া ভিড়। পরিস্থিতি দেখে মনে হয় কোনো সমাবেশ চলছে। প্রখর রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে চাল না পেয়ে খালি হাতে ফিরছেন।

৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জেলে মোকলেছ পালোয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুইদিন ধইরা চাল নিতে আইতেছি। খালি ঘুরায়। চাল দেয় না। আমরা গরিব মানুষ, কাম-কাজ ফালাইয়া আইছি।

গণমাধ্যমে অভিযোগ করায় জেলেকে মারধর
চাল বিতরণের অব্যবস্থাপনা নিয়ে ভুক্তভোগী একাধিক কার্ডধারী গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছিলেন। এ সময় তাদের দিকে তেড়ে এসে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বশির গাজী।

উপস্থিত একাধিক জেলে অভিযোগ করেন, জনপ্রতিনিধি হয়েও বশির গাজী প্রায়ই সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন। এর আগেও পরিষদের সরকারি ত্রাণসামগ্রী বিতরণে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

চাল বিতরণ সমন্বয় কমিটির সদস্য সোহাগ হাওলাদার বলেন, “চাল বিতরণের আগে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আজাদসহ আমরা সবাই বসে সিদ্ধান্ত নিয়েছিলাম কীভাবে বিতরণ হবে। কিন্তু সমস্যা হলো ইউনিয়নে কার্ডধারী আছে ৩ হাজার ৮শ জন, অথচ বরাদ্দ এসেছে ২ হাজার ৩শ জনের। চালের কথা শুনে সবাই চলে আসায় বিশৃঙ্খলা হয়েছে। আমরা বসে সমাধান করবো।

সমন্বয় কমিটির আরেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আজাদ বলেন, “বরাদ্দ কম হওয়ায় আমরা তালিকা করে চাল বিতরণের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সেভাবে বিতরণ না করায় এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজি বলেন, “আজকে চাল দেওয়ার কথা ছিল না। কিন্তু কার্ডধারীরা পরিষদে এসে ভিড় জমিয়েছে। যাদের নামে বরাদ্দ তারাই শুধু চাল পাবে। কিন্তু বরাদ্দের বাইরেও অনেকে এসে ভিড় করছে।”

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানি বলেন, “চেয়ারম্যান এখনো মাস্টাররোল তৈরি করতে পারেননি বলে দুইদিন সময় চেয়েছেন। আশা করছি দ্রুতই চাল বিতরণ সম্পন্ন হবে।

বরাদ্দের চেয়ে কার্ডধারীর সংখ্যা বেশি হওয়ায় এবং সুষ্ঠু পরিকল্পনার অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকা এই জেলেরা। দ্রুত সুষ্ঠুভাবে চাল বিতরণের দাবি জানিয়েছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews