
মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক // বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করেন স্বদেশ সাংস্কৃতিক সংসদ মেহেন্দিগঞ্জ,বরিশাল।
দেশীয় সংস্কৃতি সংসদের অধিবেশনে পরিচালিত বরিশাল মেহেন্দিগঞ্জ এর অন্যতম সাংস্কৃতিক সংগঠন, স্বদেশ সাংস্কৃতিক সংসদ মেহেন্দিগঞ্জ, এর উদ্যোগে ৩১শে জুলাই ২৬ ইং চব্বিশের জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করেন।
অনুষ্ঠানটি স্বদেশ সাংস্কৃতিক সংসদের সভাপতি মাস্টার মোঃ আমজাদ হোসাইন এর সভাপতিত্বে ও সহকারি পরিচালক ও শিশু বিভাগের পরিচালক মোঃ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা কমিটি সদস্য মাওঃ মোঃ সাইফুল্লাহ, প্রচার সম্পাদক মাস্টার মোঃ জাহিদ ইবনে খলিল, শিশু বিভাগের অর্থ সম্পাদক হাঃ মোঃ হাসান জামিল, সার্বিক যোগাযোগে ছিলেন পরিচালক সিকদার মোঃ আনিস, চন্দ্রদ্বীপ শিল্পীগোষ্ঠীর মেহেন্দিগঞ্জ শাখার পরিচালক মোঃ জিহাদ ও স্থানীয় শিল্পী বৃন্দ।
তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠান সাজানো হয়
(ক) গ্রুপ প্লে থেকে ২য় শ্রেণী পর্যন্ত
(খ) গ্রুপ ৩য় থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত এবং
(গ) গ্রুপ ৫ম থেকে অষ্টম পর্যন্ত এতে অংশ নেয় এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছোট ছোট শিশু। অনুষ্ঠান শেষে জুলাই শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়।
বিভিন্ন অতিথির বক্তব্যে বলেন মেহেন্দিগঞ্জে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য স্বদেশ সাংস্কৃতিক সংসদ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আমরা সবাই এর পাশে আছি থাকবো, এবং সকলকে সুস্থ-সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য উদার্থ আহ্বানও জানান।
Leave a Reply