1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
মেহেন্দিগঞ্জে অভিনব কায়দায় প্রতারণা। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জে ৩৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক মেহেন্দিগঞ্জে গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক
সংবাদ শিরনাম :

মেহেন্দিগঞ্জে অভিনব কায়দায় প্রতারণা।

  • আপডেট সময় : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৮০৫ ০ বার সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইব্রাহিম মুন্সি //

মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরে একটি প্রতারক চক্র অভিনব কায়দায় প্রতারণার ফাঁদ পেতেছে হোটেল-রেস্তোরার মালিকদের টার্গেট করে। প্রতারক চক্রটি গত কয়েক দিন যাবত খাবার হোটেল ও রেস্তোরার মালিকদের ফোনে ডিভাইসের মাধ্যমে মেয়েলি কন্ঠে খাবার অর্ডার করেন। স্থানীয় সোনামুখী গ্রামের জনৈক খালেক মাঝির বাড়ির নাম করে অর্ডার দেওয়া হয়। অর্ডারকৃত খাবার ডেলিভারি দিতে গিয়ে জানা যায়, সেখান থেকে কোনো অর্ডার দেয়া হয়নি। খাবার ফেরত আনার পথে কিছু কিশোর খাবারগুলো লুটে নেয়। এরকম একটি ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় পাতার হাট বন্দরের ফায়ার সার্ভিস সংলগ্ন নতুন চালু হওয়া ঢাকা বিরানি হাউজের মালিকের সাথে। দোকান মালিক জানান, 01302341396 এই মোবাইল নাম্বার থেকে একজন মেয়ে কন্ঠে তাকে ১০প্লেট মুরগি পোলাও, ১০প্লেট তেহেরি, ১০ টি কোলড্রিংস অর্ডার দেয় পৌর এলাকার ২নং ওয়ার্ডের বাসিন্দা খালেক মাঝির বাড়ির নামে।অর্ডারকৃত খাবারগুলো লোক মারফত পাঠানো হলে খালেক মাঝি কিছুই জানেন না বলে জানায়। পরবর্তীতে খাবার গুলো ফেরত আনার পথে পথিমধ্যে কতিপয় কিশোর সেগুলো ছিনিয়ে নেয় এবং হোটেল কর্মচারীর মোবাইল ফোনটিও নিয়ে যায়। ঘটনাটি খালেক মাঝির সামনেই ঘটে, তিনি প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি।পরে মোবাইলটি ফেরত দেওয়া হয়।এ ঘটনা জানাজানি হলে বেরিয়ে আসে এই চক্ররর আরো একাধিক ঘটনা। স্থানীয় পাতারহাট থানার পোল সংলগ্ন আদি মধুমিতা গ্রীল এন্ড বিরিয়ানী হাউজের মালিক আলামিন জমাদ্দার জানান, একই ঘটনা ঘটেছে তার সাথেও। গত ১৫ দিন আগে মেয়ে কন্ঠে একজন তার কাছে ফোন দিয়ে বলেন, তাদের বাড়িতে জন্মদিনের পার্টি আছে,,তাই সন্ধ্যায় ১৫ পিচ গ্রীল, ২০ পিচ নান রুটি, ১৫ পিচ বার্গার এবং ২০ পিচ পেপসি পাঠাতে অনুরোধ করেন এবং ডেলিভারি ম্যানের নিকট বিল পরিশোধ করে দেবার কথা জানান। কিন্তু খাবার নিয়ে ডেলিভারি ম্যান সোনামুখির খালেক মাঝির বাড়িতে গেলে বাদে বিপত্তি। তারা জানান,তাদের বাড়ি থেকে কেউ খাবার অর্ডার করেনি। ডেলিভারি ম্যান পরিচিত হওয়ায় পার্সেলকৃত খাবারগুলো কেউ ছিনিয়ে নিতে সাহস করেনি। এ ছাড়াও একই ধরনের প্রতারনা শিকার হয়েছে নান্না বিরিয়ানি হাউজের মালিকও। হোটেল মালিকরা এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলরকে প্রতারিত হবার বিষযটি অবহিত করছেন। এলাকাবাসী দ্রুত এই প্রতারক চক্রটিকে আইনে আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews