মেহেন্দিগঞ্জ ১২নং দরিচর খাজুরিয়া ইউনিয়নে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত।
আপডেট সময় :
সোমবার, ১৬ আগস্ট, ২০২১
৩৩৭
০ বার সংবাদটি পড়া হয়েছে
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :
মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দরিচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারেফ হোসেন শাখাওয়াত সভাপতিত্বে এই অনুষ্ঠান পরিচালনা করা হয়। সঞ্চালনায় ছিলেন আঃ রব, দিনব্যাপী বিভিন্ন কর্মসুর্চীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে দরিচর খাজুরিয়া ১নং ওয়ার্ডে প্যানেল চেয়ারম্যানের কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বাশিকি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও দুপুর ২ টায় সময়
বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রব ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ হালিম খান, আঃ রব মাস্টার, আজা হার মোল্লা, জাহাঙ্গীর মাঝী, রেজ্জাক রারী,কামাল সিকদার, আবুল হোসেন খান,নান্নু হাওলাদার, আলম হাওলাদার, দুলাল খান,কাদের খান,আবুল কাশেম মোল্লা, বজল্লুল আখন, সওার হাওলাদার সাইফুল হাওলাদার, সেলিম সিকদার, খলিল সিকদার, রাজ্জাক সিকদার সহ আরো অন্য অন্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় ১৯৭৫ সালের ১৫ই আগস্টে জাতিরজনক বঙ্গবন্ধু সহ শাহাদাত বরনকারী সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন গাজির হাট জামে মসজিদের মাওলানা সোবাহান।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply