মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব’র অভিষেক, সকল প্রস্তুতি সম্পন্ন।
আপডেট সময় :
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
৩০৪
০ বার সংবাদটি পড়া হয়েছে
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ-
মেহেন্দিগঞ্জে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী পরিষদ ২০২১-২২’র অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি গাজী নজমুল হোসেন আকাশ ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নজরুল বিশ্বাস।
৩১ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও সন্ধ্যায় বরিশাল ও স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অভিষেক অনুষ্ঠান উপলক্ষে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব কার্যালয়কে আলোকসজ্জাসহ এর আশপাশ সাঁজানো হয়েছে বর্ণিল সাজে। এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে মেহেন্দিগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের মাঝে বিপুল উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, মেহেন্দিগঞ্জে বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে ২০০০ সালে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব নামে ঐতিহ্যবাহী এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সাংবাদিকবৃন্দ তাদের নেতৃত্ব নির্বাচন করে থাকেন এবং পরবর্তীতে অভিষেক অনুষ্ঠানের মধ্যেদিয়ে নবনির্বাচিতদের মাঝে আনুষ্ঠানিকভাবে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করা হয়।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।Design & Development : It Corner BD.Com 01711073884.
Leave a Reply