1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
মুক্তিযোদ্ধার বসতঘরের পাশে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের পাঁয়তারা। - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
ছয় মাস আগে এসেছিলেন ঝড়ের পূর্বাভাস নিয়ে। যাওয়ার সময় রেখে গেলেন শান্তির সুবাতাস। মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মেহেন্দিগঞ্জে জ্বালানি তেল সংকট নিরসনে ইউএনও’র হস্তক্ষেপে স্বস্তি। আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রেখেছিলেন ৬৬০ লিটার: মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে তেল বেচায় ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা। মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান: মেহেন্দিগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৫, আতঙ্কে গা-ঢাকা দিচ্ছে কারবারিরা। মেহেন্দিগঞ্জে জেলে কার্ডের চাল বিতরণে বিলম্ব ও অব্যবস্থাপনা, জেলেদের ক্ষোভ চরমে। মেহেন্দিগঞ্জে কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি বিতরণ ও বিনামূল্যে সার, বীজ বিতরণ। প্রতিমন্ত্রী’র নির্দেশনায় মেহেন্দিগঞ্জের বিভিন্ন খেয়াঘাটের ভাড়া কমলো, প্রশংসায় ভাসছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জে মাদকসেবী ও ব্যবসায়ীদের আতঙ্কের নাম ওসি মিজানুর রহমান। গ্রেফতার আতঙ্কে দিশেহারা মাদকসেবীরা: গাঁজাসহ আরও ২ জন গ্রেফতার।
সংবাদ শিরনাম :

মুক্তিযোদ্ধার বসতঘরের পাশে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের পাঁয়তারা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩২২ ০ বার সংবাদটি পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধি ॥ মুক্তিযোদ্ধার বসতঘরের পাশে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের পাঁয়তারা করায় হুমকির মুখে পরেছে মুক্তিযোদ্ধার বসতঘর, মাছের ঘেরসহ আরও ছয়টি বসতঘর।ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের। ইতিমধ্যে অবৈধ ড্রেজার অপসারনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চোকদার ও শাহ আলম বেপারী।

মুক্তিযোদ্ধাদের লিখিত অভিযোগে জানা গেছে, মুক্তিযোদ্ধাদের জন্য দেয়া প্রধানমন্ত্রীর উপহারের বসতঘরে বসবাস করে আসছেন চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া গ্রামের আব্দুর রাজ্জাক চোকদার। গত মঙ্গলবার (২৭ জুলাই) মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চোকদারের বসতঘরের পাশের দীঘিতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের জন্য পাঁয়তারা শুরু করেন পার্শ্ববর্তী বাড়ির হেলাল চোকদার ও অবৈধ ড্রেজার মালিক হালান সরদার।

মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চোকদার জানান, অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হলে তার বসতঘর দিঘীতে বিলীন হওয়ার আশংকা রয়েছে। মুক্তিযোদ্ধা শাহ আলম বেপারী জানান, দিঘী দিয়ে বালু উত্তোলন করা হলে তার মাছের ঘেরের দশ লাখ টাকার ক্ষয়ক্ষতিসহ অন্যান্যদের বসতঘর ক্ষতিগ্রস্ত হবে। তারা আরও জানান, বালু উত্তোলন বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হলেও দিঘী থেকে বালু উত্তোলনের পাঁয়তারা অব্যাহত রাখা হয়েছে।

মুক্তিযোদ্ধাদের লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কোন সুযোগ নেই। এরপরও কেউ আইন অমান্য করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ, বসতবাড়ির পাশ দিয়ে বালু উত্তোলণ করায় দায়ে এরপূর্বেও অবৈধ ড্রেজার মালিক হালান সরদারের বিরুদ্ধে থানায় মামলা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews