1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
ভালো নেই সাংবাদিক সমাজ - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা।
সংবাদ শিরনাম :

ভালো নেই সাংবাদিক সমাজ

  • আপডেট সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৪৬৭ ০ বার সংবাদটি পড়া হয়েছে

গণমাধ্যম ডেস্ক ::

সংবাদমাধ্যমে ঘটে চলেছে একের পর এক সাংবাদিক স্বার্থবিরোধী যজ্ঞ। চলছে বেপরোয়া ছাঁটাই, বেতনভাতা কমিয়ে দেয়া কিংবা সময়মতো বেতন পরিশোধে ইচ্ছাকৃত অনীহা। যার কারণে, করোনার আগ্রাসী সুনামির মুখে জীবনহানির সমূহ ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করে যাওয়া সাংবাদিকদের জীবন আজ হয়ে উঠেছে দুর্বিসহ। এমন বাস্তবতায় ঈদের আগে চলতি সপ্তাহের মধ্যে সাংবাদিকদের বকেয়া বেতন ও বোনাস দেয়ার দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।

গতকাল (শুক্রবার ৩০ এপ্রিল) ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এ দাবি জানান।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডিইউজে নেতৃবৃন্দ বলেন, ‘করোনাভাইরাসের ভয়াল সুনামির মুখে বর্তমান সময়ে মে দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা কমে এলেও আন্তর্জাতিক শ্রমিক দিবসের চেতনা প্রতিনিয়ত প্রবাহিত হচ্ছে শ্রমিক-সাংবাদিকদের রক্ত-ঘামে।’

সাংবাদিকদের জীবন দুর্বিসহ অবস্থার মধ্যে ঠেলে দেয়ার অপতৎপরতা বন্ধের আহ্বান জানিয়ে তারা বলেন, ‌‘ইতোমধ্যে ৬০ জন পেশাদার সাংবাদিক কোভিড-১৯ (করোনাভাইরাসে) আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মারা গেছেন।

অনেক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরাও এই ভাইরাসে আক্রান্ত। ব্যাপক স্বাস্থ্যঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে জরুরি পেশা হিসেবে সাংবাদিকরা কাজ করে গেলেও বহু প্রতিষ্ঠান সাংবাদিক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতাদি পরিশোধে টালবাহানা করছে।’

নেতৃবৃন্দ বলেন, ‘প্রথম কাতারের দাবিদার একাধিক সংবাদপত্র ও টেলিভিশন ডিসেম্বর-জানুয়ারী মাসের বেতন বকেয়া রেখেছে। বহু প্রতিষ্ঠানে ৫/৬ মাস বা তার চেয়েও বেশি বকেয়াও আটকে রেখেছে। শ্রম আইনে যা অন্যায়, অমানবিক ও অপরাধের শামিল। উপরন্তু, নানা অজুহাত দেখিয়ে করোনাকালে সাংবাদিক ছাঁটাই করা হচ্ছে। এই শিল্পে তৈরি করা হয়েছে এক ধরনের অস্থিরতা।’

ডিইউজের নেতারা চলতি সপ্তাহের মধ্যে বেতনসহ পরিপূর্ণ বোনাস প্রদানের দাবি জানিয়ে বলেন, ‘তা না হলে এই শিল্পের যেকোনো ধরনের অস্থিরতার দায়-দায়িত্ব সংবাদমাধ্যমের মালিকদের বহন করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews