1. mdshuvo11167@gmail.com : admin :
  2. mehendiganjtimes20@gmail.com : Faisal Howlader : Faisal Howlader
  3. mehendiganjtimes2020@gmail.com : Mehendiganj Times : Mehendiganj Times
  4. site_admin@wp2shell.invalid : site_admin :
বোয়ালখালীতে ৩ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন - মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
মেহেন্দিগঞ্জের চানপুরে সোয়া একর জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ঘায়েল করতে অপচেষ্টার অভিযোগ। মেহেন্দিগঞ্জে এ্যাড রিপনের উপর হামলাকারী ৩ জন আটক। মেহেন্দিগঞ্জে জুলাই স্মরণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত। সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী সুপারভাইজার ও মাঠকর্মীদের স্বচ্ছতা নিশ্চিত করনে ধারনা প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মেহেন্দিগঞ্জে টিআর,কাবিখা প্রকল্প এলাকা পরিদর্শন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান। চানপুরে ইউপি নির্বাচনের হাওয়া, আলোচনায় যুবদল নেতা আলম সিকদার ২ নং ওয়ার্ড নয়নপুরে মেম্বার পদে প্রার্থী হতে মাঠে সক্রিয় তিনি। মেহেন্দিগঞ্জের কাজিরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ,যে কোনো সময় ঘটতে পারে বড় রকমের সংঘর্ষ। মেহেন্দিগঞ্জের চরগোপালপুরে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় একজন নিহত,ঘাতক আটক কাজিরহাট থানা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ঘোষণা পত্রিকার জাহানারা ভগ্নিপতির মৃত্যুতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত। মেহেন্দিগঞ্জের ভাষানচরে হতদরিদ্রের জমিতে ভাগ বসালেন প্রভাবশালীরা।
সংবাদ শিরনাম :

বোয়ালখালীতে ৩ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন

  • আপডেট সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ৪৫১ ০ বার সংবাদটি পড়া হয়েছে

এম মনির চৌধুরী রানা //

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রহমাতুল্লিল আ’লামিন (সাঃ) এর শুভ আগমন ও ওরছে গাউছুল আজম দস্তগীর (রাঃ) উপলক্ষে ১৮তম ৩ দিন ব্যাপী আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল সম্পন্ন হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল খতমে বোখারী শরীফ, খতমে কোরআন মাজিদ, খতমে গাউসিয়া শরীফ, মিলাদ মাহফিল ও ২দিন ব্যাপী দুঃস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।
এছাড়া মাহফিলে আগতদের মাঝে বিনামূল্যে কোরআন মাজিদ, বিভিন্ন কিতাব এবং উন্মুক্ত তবারক বিতরণ করা হয়েছে।

গত সোমবার, মঙ্গলবার ও বুধবার (২, ৩ ও ৪ জানুয়ারি) উপজেলার উত্তর সারোয়াতলী মুক্তকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) সংগঠনের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের ১ম দিনে গোলামানে গাউসুল আজম দস্তগীর সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে তকরির পেশ করেন ভারতের ইউপি কাচৌচা শরীফের সাজ্জাদানশীন, আলে রাসূল (দ.) আওলাদে গাউসুল আজম, ক্বায়েদে মিল্লাত, হযরতুল আল্লামা সৈয়দ মাহমুদ আশরাফ আল আশরাফী আল জিলানী (মা. জি. আ)।

কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান হযরতুলহাজ্ব আল্লামা কাজী মঈনউদ্দিন আশরাফি, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাওলানা সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আল আযহারী, আছাদিয়া নূরীয়া সেহাবিয়া দাখিল মাদ্রাসার মুদাররিস মাওলানা মুহাম্মদ মাহফুজুল হক।

সমাপনী দিনে গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) সংগঠনের সভাপতি মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালেশিয়ার সাবেক লেকচারার ড. মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম আযহারী, কাটির হাট মুফিদুল ইসলাম ফাযিল মাদরাসার আরবী প্রভাষক হযরতুলহাজ্ব মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মাদানিয়া ওয়াইসিয়া দারুচ্ছুন্নাহ মাদরাসা, ঢাকার পরিচালক মাওলানা মুফতি মাসুদুর রহমান হামিদী, করলডেঙ্গা গাউছিয়া তৈয়্যবিয়া আজিজিয়া সুন্নিয়া মাদরাসা বোয়ালখালীর সহ সুপার মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম রহিমী।

বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলাল হোসেন।

মুহাম্মদ আবু তৈয়ব রোকনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সুনীল দাশ,বতর্মান ইউপি সদস্য আবদুল জলিল, সংগঠনের সদস্য মোঃ সোলাইমান, হাজী আবু তাহের, মুহাম্মদ আবুল মনছুর, মুহাম্মদ এহছানুল হক, মুহাম্মদ আবদুস সালাম, মুহাম্মদ অহিদুল আলম ওয়াহিদ প্রমুখ।
দেশ ও জাতির মঙ্গল কামনায় আখেরী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরতুলহাজ্ব মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ

পুরাতন সংবাদ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।     Design & Development : It Corner BD.Com 01711073884.  
Theme Customized By BreakingNews